ইসলামের আলোকে ভাষার গুরুত্ব।
ইসলামের আলোকে ভাষার গুরুত্ব। ভূমিকা: ভাষা মানবজীবনের অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। চিন্তা, জ্ঞান, শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ভাষার মাধ্যমেই সম্পন্ন হয়। ইসলাম ভাষাকে শুধু যোগাযোগের উপায় হিসেবে নয়; বরং আল্লাহপ্রদত্ত এক বিশেষ দান, দাওয়াহর হাতিয়ার এবং ইবাদতের অংশ হিসেবে মূল্যায়ন করেছে। পবিত্র আল কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে ভাষার মর্যাদা ও দায়িত্ব স্পষ্টভাবে প্রতীয়মান। ভাষা: আল্লাহর বিশেষ নিয়ামত: এই মর্মে বিশ্ব সৃষ্টি কর্তা আল্লাহ রব্বুল আলামীন বলেন: الرَّحْمٰنُ عَلَّمَ الْقُرْآنَ خَلَقَ الْإِنسَانَ عَلَّمَهُ الْبَيَانَ “পরম করুণাময়, তিনি কুরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে ভাষা (বাকশক্তি) শিখিয়েছেন। (সূরা আর-রহমান ৫৫:১–৪)। উল্লেখিত আয়াতে “আল বায়ান” শব্দ ব্যবহিত হয়েছে, এর অর্থ হচ্ছে ভাষাশক্তি, যা মানুষের ভাবনা ও চিন্তা প্রকাশের প্রধান মাধ্যম। ইসলাম প্রচার ও প্রসারে ভাষার ভূমিকা: ইসলাম প্রচার ও প্রসারে ভাষার ভূমিকা অপরিসীম। বিশ্ব পালনকর্তা আল্লাহ রব্বুল আলামীন বলেন: وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ...