Posts

মাসআলা উমারিয়্যাতাইন

উমারিয়্যাতাইন’ (العُمَرِيَّتَان) হলো ইসলামি উত্তরাধিকার আইন বা ইলমুল ফারায়েয (علم الفرائض)-এর অত্যন্ত প্রসিদ্ধ দুটি বিশেষ মাসআলা। খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.) সর্বপ্রথম এই দুটি ক্ষেত্রে বিশেষ ফয়সালা দিয়েছিলেন বলে তাঁর নামানুসারে এগুলোকে ‘উমারিয়্যাতাইন’ বা ‘উমর (রা.)-এর দুটি ফয়সালা’ বলা হয়। * মাসআলা দুটির প্রেক্ষাপট ও কাঠামো: যখন কোনো মৃত ব্যক্তির উত্তরাধিকারী হিসেবে কেবল তিনজন ব্যক্তি জীবিত থাকেন—তখন এই দুটি মাসআলার উদ্ভব হয়: • প্রথম ক্ষেত্র: মৃত ব্যক্তি (স্ত্রী) রেখে গেছেন—স্বামী, মাতা এবং পিতা। • দ্বিতীয় ক্ষেত্র: মৃত ব্যক্তি (স্বামী) রেখে গেছেন—স্ত্রী, মাতা এবং পিতা। * মূল জটিলতা ও কুরআনের সাধারণ নিয়ম:  আল কুরআনের সাধারণ নিয়ম অনুযায়ী সন্তান না থাকলে:  • স্বামী পান মোট সম্পদের ১/২ (অর্ধেক) এবং স্ত্রী পান মোট সম্পদের ১/৪ (এক-চতুর্থাংশ)। • সন্তান না থাকলে মাতা পান মোট সম্পদের ১/৩ (এক-তৃতীয়াংশ)। • আর অবশিষ্ট সম্পদ পিতা (আসাবা হিসেবে) পান। কিন্তু প্রথম ক্ষেত্রে (স্বামী + মাতা + পিতা) যদি আল কুরআনের সাধারণ নিয়মে বণ্টন করা হয়, তবে: • স্বামী পাবেন = ১/২ (অর্ধেক) • মাতা পাবেন = ১/৩ ...

উপমহাদেশের ধর্মীয় জলসা ও মহাসমাবেশউপযোগিতা, ব্যয় এবং ফলাফলের চুলচেরা বিশ্লেষণ।

উপমহাদেশের ধর্মীয় জলসা ও মহাসমাবেশ উপযোগিতা, ব্যয় এবং ফলাফলের চুলচেরা বিশ্লেষণ। আব্দুর রাকিব নাদভী। আজ মুসলিম উম্মাহর মধ্যে প্রতিটি বিষয়ে বড় বড় জলসা, কনফারেন্স এবং মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দূর-দূরান্ত থেকে মানুষ আসে, ব্যাপক আয়োজন করা হয় এবং অনেক সময় কোটি কোটি টাকা ব্যয় হয়ে যায়। এগুলোর উদ্দেশ্য অত্যন্ত মহৎ... যেমন দ্বীনের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, মিল্লাতের জাগরণ, সাহাবায়ে কেরাম ও আহলে বায়তের মহিমা প্রচার, দ্বীন বাঁচাও-দেশ বাঁচাও, সমাজ সংস্কার, শিক্ষা এবং উম্মাহর ঐক্য ইত্যাদি। এই উদ্দেশ্যগুলোর সাথে দ্বিমত পোষণ করার কোনো সুযোগই নেই। প্রশ্ন হলো, এই মহৎ উদ্দেশ্যগুলো অর্জনে এই জলসাগুলোর প্রকৃত ভূমিকা কতটুকু? আর এই একই কাজ কি কম খরচে এবং আরও বেশি কার্যকর উপায়ে সম্পন্ন করা সম্ভব, না সম্ভব নয়? এই প্রশ্নটি কোনো জলসার বিরোধিতা করার জন্য নয়... বরং মুসলিম উম্মাহর বর্তমান সময়ের প্রয়োজন এবং আমাদের সামগ্রিক আচরণের একটি গম্ভীর আত্মউপলব্ধি ও পর্যালোচনা মাত্র। অতীতে যখন যোগাযোগের মাধ্যম সীমিত ছিল, তথ্য প্রাপ্তি সহজ ছিল না এবং পারস্পরিক যোগাযোগের সুযোগও খুব কম ছিল, তখন বড় সমাবেশের গুরুত্...

জ্ঞানের গুরুত্ব ও ফযীলত সম্পর্কে কবি আবু সুলাইমান।

জ্ঞানের গুরুত্ব ও ফযীলত সম্পর্কে কবি আবু সুলাইমান (প্রখ্যাত আরবি ভাষাবিদ ইমাম সালাব-এর সঙ্গী) তার রচিত  কবিতায় বলেছেন:   لَقَدْ ضَلَّتْ حُلُومٌ مِنْ أُنَاسٍ ... يَرَوْنَ الْعِلْمَ إِفْلَاسًا وَشُؤْمًا "নিশ্চয়ই সেইসব মানুষের বুদ্ধি ও বিবেক বিভ্রান্ত হয়েছে, যারা জ্ঞানার্জনকে এক প্রকার নিঃস্বতা (দরিদ্রতা) এবং অমঙ্গল  মনে করে।"  كَسَانَا عِلْمُنَا فَخْرًا وَجُودًا ... وَبِالْجَهْلِ اكْتَسَوْا عَجْزًا وَلَوْمَا "আমাদের জ্ঞান আমাদের গৌরব ও মহানুভবতার পোশাক পরিয়েছে, অথচ তারা অজ্ঞতার কারণে কেবল অক্ষমতা ও নিন্দার পোশাক ধারণ করেছে।"  هُمُ الثِّيرَانُ إِنْ فَكَّرْتَ فِيهِمْ ... فَكَيْفَ بِأَنْ تَرَى ثَوْرًا عَلِيمَا "তুমি যদি তাদের নিয়ে গভীরভাবে চিন্তা করো, তবে দেখবে তারা তো কেবলই ষাঁড়ের (পশুর) দল; আর তুমি কীভাবে আশা করতে পারো যে একটি ষাঁড় কখনো জ্ঞানী হবে?" فَجَانِبْهُمْ وَلَا تَعْتِبْ عَلَيْهِمُ ... وَكُنْ لِلْكُتْبِ دُونَهُمُ نَدِيمَا "অতএব, তুমি তাদের পরিহার করো (দূরে থাকো) এবং তাদের কোনো আচরণের জন্য অনুযোগ বা আক্ষেপ করো না; বরং তাদের বদলে কিতাবসমূহকেই ত...

মসজিদ কেন্দ্রীক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা।

মসজিদ কেন্দ্রীক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আব্দুর রাকিব নাদভী শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা ছাড়া মানুষ অন্ধ।পৃথিবীর কোনায় কোনায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া বর্তমান যুগের আবশ্যিক করণীয়। পৃথিবীর সকল ধর্মেই শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, যার প্রথম আদেশই হচ্ছে শিক্ষা  সম্পর্কে। বিশ্ব সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামীন বলেন, اقرَأ بِاسمِ رَبِّكَ الَّذى خَلَقَ،خَلَقَ الإِنسٰنَ مِن عَلَقٍ،اقرَأ وَرَبُّكَ الأَكرَمُ،الَّذى عَلَّمَ بِالقَلَمِ،عَلَّمَ الإِنسٰنَ ما لَم يَعلَم পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন।সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। (সুরা আলাক আয়াত নং ১-৫) আমাদের দেশে শিক্ষার অবস্থা খুব সচনীয়। শিক্ষা ব্যাবসায় পরিনত হয়েছে। শিক্ষার ক্ষেত্রে অন্যান্য ধর্মের অনুসারীদের চেয়ে মুসলিমরা অনেক পিছিয়ে। লজ্জাজনক ও দুঃখের বিষয় যে জাতির ধর্ম গ্রন্থে সর্ব প্রথম আদেশ হচ্ছে শিক্ষা সম্পর্কে...

পৃথিবীতে শিরকের উৎপত্তি: তাওহীদ থেকে বিচ্যুতির ইতিহাস।

Image
পৃথিবীতে শিরকের উৎপত্তি: তাওহীদ থেকে বিচ্যুতির ইতিহাস।  লেখক: আব্দুর রাকিব নাদভী ভূমিকা:  মানবজাতির ইতিহাসের সূচনা তাওহীদের ভিত্তিতে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁরই ইবাদতের জন্য। কিন্তু কালের পরিক্রমায় মানুষ সেই সরল পথ থেকে বিচ্যুত হয়ে শিরকের অন্ধকারে নিমজ্জিত হয়েছে। শিরক—অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা—মানব ইতিহাসের প্রথম ও প্রধান বিভ্রান্তি। এই প্রবন্ধে আমরা কুরআন-সুন্নাহ ও তাফসীরের আলোকে পৃথিবীতে শিরকের উৎপত্তি বিশ্লেষণ করব। ১. আদিম মানবসমাজ: তাওহীদের যুগ: আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ ও প্রথম নবী। তিনি তাঁর সন্তানদের তাওহীদের শিক্ষা দেন। সহীহ বর্ণনায় এসেছে—আদম (আ.) ও নূহ আলাইহিস সালাম–এর মাঝে দশ প্রজন্ম ছিল, এবং তাঁরা সবাই একত্ববাদের উপর প্রতিষ্ঠিত ছিল। عَنِ ابْنِ عَبّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُما، قالَ:  «كان بيْنَ نوحٍ وآدَمَ عَشَرةُ قُرونٍ كلُّهم على شَريعةٍ منَ الحقِّ، فاختَلَفوا، فبعَثَ اللهُ النَّبيِّينَ مُبشِّرينَ ومُنذِرينَ، قالَ: وكذلك في قِراءةِ عبدِ اللهِ: ﴿كانَ النّاسُ أُمَّةً واحِدَةً فاخْتَلَفُوا﴾ [البقرة: ٢١...

ভারতের স্বাধীনতা আন্দোলনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভূমিকা।

Image
ভারতের স্বাধীনতা আন্দোলনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভূমিকা ছিল অত্যন্ত গৌরবময় এবং পরাধীনতার বিরুদ্ধে এক আপসহীন সংগ্রাম। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ভারতের মানুষ  যখন চরম হতাশা ও ব্রিটিশদের নিষ্ঠুর অত্যাচারের মুখোমুখি, তখন ১৮৬৬ সালের ৩০ মে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ কাসেম নানুতুবি, মাওলানা রশীদ আহমদ গাঙ্গোহী এবং হাজি আবিদ হুসাইনের মতো দূরদর্শী আলেমগণ বুঝতে পেরেছিলেন যে, সশস্ত্র যুদ্ধের পাশাপাশি , সংস্কৃতি এবং স্বাধীনতার চেতনা টিকিয়ে রাখতে একটি শক্তিশালী বুদ্ধিবৃত্তিক কেন্দ্রের প্রয়োজন। দেওবন্দ মাদ্রাসা কোনো সরকারি অনুদান না নিয়ে সম্পূর্ণ জনগণের সাহায্যে গড়ে ওঠে, যাতে ব্রিটিশদের কোনো রকম নিয়ন্ত্রণ সেখানে না থাকে।এই মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা সরাসরি ব্রিটিশবিরোধী সশস্ত্র ও রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। মাদ্রাসার তৎকালীন প্রধান সদরুল মুদাররিস শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে একটি বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করেন। তিনি তাঁর ছাত্র মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধিকে আফগা...

............তাহলে আমি আজাদীর লড়াই থেকে দূরে সরে যাবো।

............তাহলে আমি আজাদীর লড়াই থেকে দূরে সরে যাবো। জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের সময় খান আব্দুল গফফার খান জেনারেল ও ডায়ার’কে বলেছিলেন যে “তুমি স্বাধীনতা সংগ্রামী একটাও মুসলিম লাশের পিঠে গুলি দেখিয়ে দাও, তাহলে আমি আজাদীর লড়াই থেকে দূরে সরে যাবো”। টানা দু’দিন ধরে ৭৬ টি লাশের পোস্টমর্টেম চালিয়ে, একটি লাশেরও গুলি পিঠে লাগা বের হয়নি। সব গুলি ছিল তাদের বুকে। অথ্যাৎ কোন মুসলিম সৈন্য স্বাধীনতা আন্দোলনে পিছিয়ে যেত না। জীবন থাকা পর্যন্ত প্রাণপণে লড়াই করে যেত। এরপরও দেশের প্রতি মুসলিমদের ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলা হয়। যা অত্যন্ত দূর্ভাগ্যের। উক্ত ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপট আসলে আমাদের অনেক কিছু শেখায়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড শুধু একটিমাত্র শহরের বা একটিমাত্র সম্প্রদায়ের ট্র্যাজেডি ছিল না—এটি ছিল পুরো ভারতবর্ষের বিবেককে কাঁপিয়ে দেওয়া এক রক্তাক্ত দিন। খান আব্দুল গফফার খানের উক্তিটি কেবল একজন নেতার বক্তব্য নয়, এটি ছিল তৎকালীন মুসলিম জনগণের অটল দেশপ্রেম ও আত্মত্যাগের জীবন্ত দলিল। যে সময়ে ঔপনিবেশিক শাসকরা বিভাজনের রাজনীতি চালিয়ে মানুষকে ধর্মের নামে ভাগ করতে চাইছিল, সেই সময়ে এমন দৃঢ় অবস্থান সত্য...