............তাহলে আমি আজাদীর লড়াই থেকে দূরে সরে যাবো।

............তাহলে আমি আজাদীর লড়াই থেকে দূরে সরে যাবো।

জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের সময় খান আব্দুল গফফার খান জেনারেল ও ডায়ার’কে বলেছিলেন যে “তুমি স্বাধীনতা সংগ্রামী একটাও মুসলিম লাশের পিঠে গুলি দেখিয়ে দাও, তাহলে আমি আজাদীর লড়াই থেকে দূরে সরে যাবো”। টানা দু’দিন ধরে ৭৬ টি লাশের পোস্টমর্টেম চালিয়ে, একটি লাশেরও গুলি পিঠে লাগা বের হয়নি। সব গুলি ছিল তাদের বুকে। অথ্যাৎ কোন মুসলিম সৈন্য স্বাধীনতা আন্দোলনে পিছিয়ে যেত না। জীবন থাকা পর্যন্ত প্রাণপণে লড়াই করে যেত। এরপরও দেশের প্রতি মুসলিমদের ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলা হয়। যা অত্যন্ত দূর্ভাগ্যের।

উক্ত ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপট আসলে আমাদের অনেক কিছু শেখায়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড শুধু একটিমাত্র শহরের বা একটিমাত্র সম্প্রদায়ের ট্র্যাজেডি ছিল না—এটি ছিল পুরো ভারতবর্ষের বিবেককে কাঁপিয়ে দেওয়া এক রক্তাক্ত দিন। খান আব্দুল গফফার খানের উক্তিটি কেবল একজন নেতার বক্তব্য নয়, এটি ছিল তৎকালীন মুসলিম জনগণের অটল দেশপ্রেম ও আত্মত্যাগের জীবন্ত দলিল। যে সময়ে ঔপনিবেশিক শাসকরা বিভাজনের রাজনীতি চালিয়ে মানুষকে ধর্মের নামে ভাগ করতে চাইছিল, সেই সময়ে এমন দৃঢ় অবস্থান সত্যিই বিরল।

আজ যখন কেউ মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে, তখন তা শুধু ইতিহাসের অপমান নয়, শহিদদের রক্তেরও অবমাননা। যে রক্তে স্বাধীনতার প্রথম ভোরের সূর্য উঠেছিল, সেই রক্তের  উত্তরসূরিদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে! ভারতীয় স্বাধীনতার ইতিহাসে মুসলিম শহিদদের অবদান যত গভীর, ততই অবিচ্ছিন্ন। এককথায় বলি ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিম শহিদগণ যদি রক্ত না দিতেন, তবে কখনো  ভারত ইংরেজদের হাত থেকে স্বাধীন হতে পারতো না, মুসলিম শহিদের রক্তের বিনিময়েই আমরা স্বাধীনতা পেয়েছি, হ্যাঁ তবে অন্যরাও রক্ত উৎসর্গ করেছে কিন্তু তাদের সঃখ্যা মুসলিম শহিদদের অনুপাতে কম। 


Comments

Popular posts from this blog

বাংলা ভাষায় ইসলামী সংস্কৃতির প্রভাব।

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

বাংলা সাহিত্যের উপর ইসলামী সভ্যতার প্রভাব