Posts

Showing posts from August, 2026

ভারতের স্বাধীনতা আন্দোলনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভূমিকা।

Image
ভারতের স্বাধীনতা আন্দোলনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভূমিকা ছিল অত্যন্ত গৌরবময় এবং পরাধীনতার বিরুদ্ধে এক আপসহীন সংগ্রাম। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ভারতের মানুষ  যখন চরম হতাশা ও ব্রিটিশদের নিষ্ঠুর অত্যাচারের মুখোমুখি, তখন ১৮৬৬ সালের ৩০ মে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ কাসেম নানুতুবি, মাওলানা রশীদ আহমদ গাঙ্গোহী এবং হাজি আবিদ হুসাইনের মতো দূরদর্শী আলেমগণ বুঝতে পেরেছিলেন যে, সশস্ত্র যুদ্ধের পাশাপাশি , সংস্কৃতি এবং স্বাধীনতার চেতনা টিকিয়ে রাখতে একটি শক্তিশালী বুদ্ধিবৃত্তিক কেন্দ্রের প্রয়োজন। দেওবন্দ মাদ্রাসা কোনো সরকারি অনুদান না নিয়ে সম্পূর্ণ জনগণের সাহায্যে গড়ে ওঠে, যাতে ব্রিটিশদের কোনো রকম নিয়ন্ত্রণ সেখানে না থাকে।এই মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা সরাসরি ব্রিটিশবিরোধী সশস্ত্র ও রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। মাদ্রাসার তৎকালীন প্রধান সদরুল মুদাররিস শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে একটি বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করেন। তিনি তাঁর ছাত্র মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধিকে আফগা...

............তাহলে আমি আজাদীর লড়াই থেকে দূরে সরে যাবো।

............তাহলে আমি আজাদীর লড়াই থেকে দূরে সরে যাবো। জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের সময় খান আব্দুল গফফার খান জেনারেল ও ডায়ার’কে বলেছিলেন যে “তুমি স্বাধীনতা সংগ্রামী একটাও মুসলিম লাশের পিঠে গুলি দেখিয়ে দাও, তাহলে আমি আজাদীর লড়াই থেকে দূরে সরে যাবো”। টানা দু’দিন ধরে ৭৬ টি লাশের পোস্টমর্টেম চালিয়ে, একটি লাশেরও গুলি পিঠে লাগা বের হয়নি। সব গুলি ছিল তাদের বুকে। অথ্যাৎ কোন মুসলিম সৈন্য স্বাধীনতা আন্দোলনে পিছিয়ে যেত না। জীবন থাকা পর্যন্ত প্রাণপণে লড়াই করে যেত। এরপরও দেশের প্রতি মুসলিমদের ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলা হয়। যা অত্যন্ত দূর্ভাগ্যের। উক্ত ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপট আসলে আমাদের অনেক কিছু শেখায়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড শুধু একটিমাত্র শহরের বা একটিমাত্র সম্প্রদায়ের ট্র্যাজেডি ছিল না—এটি ছিল পুরো ভারতবর্ষের বিবেককে কাঁপিয়ে দেওয়া এক রক্তাক্ত দিন। খান আব্দুল গফফার খানের উক্তিটি কেবল একজন নেতার বক্তব্য নয়, এটি ছিল তৎকালীন মুসলিম জনগণের অটল দেশপ্রেম ও আত্মত্যাগের জীবন্ত দলিল। যে সময়ে ঔপনিবেশিক শাসকরা বিভাজনের রাজনীতি চালিয়ে মানুষকে ধর্মের নামে ভাগ করতে চাইছিল, সেই সময়ে এমন দৃঢ় অবস্থান সত্য...

ভারতীয় স্বাধীনতার ইতিহাসে এক বিস্মৃত বীর আলেম—আল্লামা ফজলে হক খয়রাবাদী।

 ভারতীয় স্বাধীনতার ইতিহাসে এক বিস্মৃত বীর আলেম—আল্লামা ফজলে হক খয়রাবাদী আজ যখন স্বাধীনতার ইতিহাসের কথা বলা হয়, তখন অনেক বীরের নাম উচ্চারিত হয়। কিন্তু ইতিহাসের পাতায় এমন বহু সাহসী মানুষ রয়েছেন, যাঁদের আত্মত্যাগ ও সংগ্রাম আজও যথাযথভাবে আলোচিত হয় না। তাঁদেরই একজন ছিলেন আল্লামা ফজলে হক খয়রাবাদী (রহ.)—একজন প্রখ্যাত আলেম, দার্শনিক, সাহিত্যিক এবং ১৮৫৭ সালের ব্রিটিশবিরোধী বিদ্রোহের অন্যতম গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব। ১৮৫৭—ব্রিটিশবিরোধী সংগ্রামে তাঁর ভূমিকা:  ১৮৫৭ সালের বিদ্রোহের সময় তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামের আহ্বান জানান এবং ব্রিটিশদের বিরুদ্ধে ‘জিহাদ’-এর ফতোয়া প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ব্রিটিশ সরকার তাঁকে গ্রেফতার করে এবং তাঁর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। সরকারি PIB-এর নথি অনুযায়ী, তাঁকে আজীবন আন্দামানের কালাপানি কারাগারে নির্বাসনের সাজা দেওয়া হয়। কালাপানির অন্ধকার কারাগারে নির্মম নির্যাতন:  বয়সের ভারে ন্যুব্জ এই আলেমকে আন্দামানে পাঠিয়ে ব্রিটিশরা কঠোর শ্রম, অমানবিক পরিবেশ ও নানা নির্যাতনের মধ্যে রাখে। তাঁর...

স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র কর্নেল নিজামুদ্দিন।

Image
স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র কর্নেল নিজামুদ্দিন। কর্নেল নিজামুদ্দিন (আসল নাম সাইফুদ্দিন) ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র ও বীর সৈনিক, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর অত্যন্ত বিশ্বস্ত দেহরক্ষী ও ব্যক্তিগত চালক হিসেবে কাজ করেছিলেন। ১৯৪৩ সালে বার্মার (বর্তমান মায়ানমার) জঙ্গলে নিজের জীবন বাজি রেখে নেতাজিকে লক্ষ্য করে ছোঁড়া তিনটি গুলি নিজের বুকে ও কাঁধে পেতে নিয়ে তিনি নেতাজির প্রাণ বাঁচিয়েছিলেন। এই মহান বীরের জীবনাবসান ঘটে ৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে প্রায় ১১৬ বছর বয়সে।  কর্নেল নিজামুদ্দিন ১৯০১ সালে উত্তর প্রদেশের আজমগড় জেলার ঢাকওয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ছোটবেলার নাম ছিল সাইফুদ্দিন। তাঁর বাবা ইমাম আলী রেঙ্গুনে (মায়ানমার) একটি ক্যান্টিন চালাতেন। কিশোর বয়সে মায়ের দেওয়া কিছু টাকা বাক্সে না রেখে তিনি বাড়ি থেকে পালিয়ে কলকাতার জাহাজে চড়ে রেঙ্গুন চলে যান। প্রথমে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। কিন্তু একদিন এক ব্রিটিশ অফিসারকে বলতে শোনেন, "ভারতীয় সৈন্যদের মরতে দাও, কিন্তু গাধাগুলোকে বাঁচাও কারণ ওরা রসদ বহন করে"। এটি শুনে ক্ষি...