ভারতের স্বাধীনতা আন্দোলনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভূমিকা।

ভারতের স্বাধীনতা আন্দোলনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভূমিকা ছিল অত্যন্ত গৌরবময় এবং পরাধীনতার বিরুদ্ধে এক আপসহীন সংগ্রাম।
১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ভারতের মানুষ  যখন চরম হতাশা ও ব্রিটিশদের নিষ্ঠুর অত্যাচারের মুখোমুখি, তখন ১৮৬৬ সালের ৩০ মে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ কাসেম নানুতুবি, মাওলানা রশীদ আহমদ গাঙ্গোহী এবং হাজি আবিদ হুসাইনের মতো দূরদর্শী আলেমগণ বুঝতে পেরেছিলেন যে, সশস্ত্র যুদ্ধের পাশাপাশি , সংস্কৃতি এবং স্বাধীনতার চেতনা টিকিয়ে রাখতে একটি শক্তিশালী বুদ্ধিবৃত্তিক কেন্দ্রের প্রয়োজন। দেওবন্দ মাদ্রাসা কোনো সরকারি অনুদান না নিয়ে সম্পূর্ণ জনগণের সাহায্যে গড়ে ওঠে, যাতে ব্রিটিশদের কোনো রকম নিয়ন্ত্রণ সেখানে না থাকে।এই মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা সরাসরি ব্রিটিশবিরোধী সশস্ত্র ও রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। মাদ্রাসার তৎকালীন প্রধান সদরুল মুদাররিস শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে একটি বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করেন। তিনি তাঁর ছাত্র মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধিকে আফগানিস্তানে পাঠান এবং নিজে হিজাজে (সৌদি আরব) গিয়ে তুর্কি খেলাফতের সাহায্য চান। এই গোপন বিপ্লবী পরিকল্পনাটি রেশমি কাপড়ে চিঠির মাধ্যমে আদান-প্রদান করা হতো, যা ইতিহাসে ‘রেশমি রুমাল আন্দোলন’ নামে পরিচিত। যদিও এই পরিকল্পনাটি ফাঁস হয়ে যায় এবং মাওলানা মাহমুদ হাসানসহ দেওবন্দের বহু আলেমকে মাল্টা দ্বীপে বন্দি করে অমানুষিক নির্যাতন করা হয়, তবুও এই আন্দোলন ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দিয়েছিল।পরবর্তী সময়ে, দেওবন্দের আলেমগণ ভারতের জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাল্টা থেকে মুক্তি পেয়ে মাওলানা মাহমুদ হাসান ‘জমিয়ত উলামায়ে হিন্দ’ গঠনে নেতৃত্ব দেন এবং মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানান। তাঁর যোগ্য ছাত্র মাওলানা হুসাইন আহমদ মাদানি আজীবন  ভারতের স্বাধীনতার পক্ষে লড়াই করেন এবং ব্রিটিশদের তৈরি ‘দ্বিজাতি তত্ত্ব’ ও দেশভাগের তীব্র বিরোধিতা করেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে দীর্ঘ সময় কারাবরণ করেন। দেওবন্দ মাদ্রাসা থেকে শিক্ষা নেওয়া হাজার হাজার ছাত্র ভারতের গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে রেখেছিলেন এবং ব্রিটিশ পণ্য বর্জন থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

Comments

Popular posts from this blog

বাংলা ভাষায় ইসলামী সংস্কৃতির প্রভাব।

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

বাংলা সাহিত্যের উপর ইসলামী সভ্যতার প্রভাব