ইহুদি (Zionism) ও RSS-এর মধ্যে আদর্শগত মিল।
ইহুদি (Zionism) ও RSS-এর মধ্যে আদর্শগত মিল।
ইহুদি (Zionism) ও RSS-এর মধ্যে আদর্শগত, নীতিগত, এবং কর্মগত একাধিক মিল রয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য নিম্নরূপঃ
১. ধর্মভিত্তিক জাতীয়তাবাদ (Zionism): ইহুদি ধর্ম ও জাতিগত পরিচয়ের ভিত্তিতে “ইহুদি রাষ্ট্র” ধারণা বহন করে, এবং RSS: হিন্দু ধর্ম-সংস্কৃতিকে কেন্দ্র করে “হিন্দু রাষ্ট্র” বা Hindu Rashtra ধারণা বহন করে। উভয়েই ধর্মকে রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি বানিয়েছে।
২. “নির্বাচিত জাতি / শ্রেষ্ঠত্ব” ধারণা:
ইহুদী Zionist দের মতে তারা হল “Chosen People” (ঈশ্বরনির্বাচিত জাতি) এবং RSS-এর আদর্শিক লেখায় হিন্দুদের ভারতের আদি ও শ্রেষ্ঠ অধিবাসী বলা হয়। এ ধারণা অনুযায়ী তারা অন্য ধর্মাবলম্বীদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচিত করে।
৩. ইতিহাসের নির্বাচিত ব্যাখ্যা: Zionism: প্রাচীন ইহুদি ইতিহাস (Davidic Kingdom) তুলে ধরে আধুনিক রাষ্ট্রের বৈধতা দাবি করে। আর একেইভাবে RSS: বৈদিক/পুরাণিক যুগকে কেন্দ্র করে ভারতের ইতিহাস পুনর্লিখনের চেষ্টা করে।অর্থাৎ তারা ইতিহাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার।
৪. “ভেতরের শত্রু” ধারণা: Zionist কট্টরপন্থায় ফিলিস্তিনিরা রাষ্ট্রের জন্য হুমকি, এবং RSS এর আদর্শে: মুসলিম ও খ্রিস্টানদের “বিদেশি সংস্কৃতির প্রতিনিধি” বলা হয়। উভয় ক্ষেত্রেই সংখ্যালঘুদের সন্দেহের চোখে দেখা হয়।
৫. আধাসামরিক কাঠামো, ইসরায়েলে: IDF, Haganah, Irgun (ঐতিহাসিকভাবে)। এবং RSS: শাখা, লাঠি প্রশিক্ষণ, ইউনিফর্ম, কুচকাওয়াজ সংগঠনগত শৃঙ্খলা ও সামরিক ধাঁচ।
৬. রাষ্ট্রের নীতিতে প্রভাব: Zionism → ইসরায়েল রাষ্ট্রের আইন ও নীতিতে গভীর প্রভাব ফেলেছে। একেইভাবে RSS → BJP সরকারের নীতি, শিক্ষা, ইতিহাস, সংবিধান ব্যাখ্যায় প্রভাব ফেলেছে।
৭. সমালোচকদের দমন: ইসরায়েলে: Anti-Zionism অনেক সময় Anti-Semitism বলে চিহ্নিত এবং ভারতে: RSS-বিরোধিতা = “Anti-national” তকমা হিসেবে বিবেচিত এবং ভিন্নমতকে দেশদ্রোহের সঙ্গে জুড়ে দেওয়া হয়।
উপসংহার: Zionism ও RSS—উভয়ই ধর্মকে জাতীয়তাবাদের অস্ত্রে পরিণত করেছে; যার ফল সংখ্যালঘু দমন, ইতিহাসের বিকৃতি ও রাজনৈতিক মেরুকরণ।
Comments
Post a Comment