যৌতুকের অভিশাপের জন্য দায়ী কে? যে উলামায়ে কেরাম ও মৌলভীরা নিকাহ পড়ান তারাও বিবাহে যৌতুক ও শরীয়তবিরোধী অন্যান্য অনুষ্ঠানের মতো নিষ্ঠুর রীতিনীতি প্রচারের জন্য অত্যন্ত দায়ী, কারণ এই ওলামারা মঞ্চ ও মিনবার ও মিহরাব থেকে যৌতুকের প্রতি অভিশাপ প্রেরণ করে, কিন্তু যখন নিকাহ পড়ানোর সময় আসে তখন কোন রকম বিরোধিতা ও তিরস্কার না করে তারা কয়েকটি পয়সার লোভে বিয়ে পড়িয়ে দেয়। এবং যৌতুকী বিয়েতে অংশ নেন । এই ধরণের বিবাহ কে এড়িয়ে চলা উচিত । ওলামারা যদি যৌতুকের অভিশপ্ত বিবাহকে পুরোপুরি বয়কট করে, নিকাহ না পড়ায়, এতে অংশ না নেন , তবে আশা করা যায় যে এই অভিশাপটি ধীরে ধীরে সমাজ থেকে উঠে যাবে। আল্লাহ আমাদের আলেম সমাজকে তাদের দায়িত্বের প্রতি অগ্রসর করুন, সমাজের উন্নতির জন্য কাজ করতে সাহায্য করুন।আমিন।