বাংলা সাহিত্যের উপর ইসলামী সভ্যতার প্রভাব আব্দুর রাকিব নাদভী সহকারী শিক্ষক: সুলতানপুর খুনিয়া পুকুর সিনিয়র মাদ্রাসা, মুর্শিদাবাদ। ভূমিকা: বাংলা সাহিত্য হচ্ছে বাঙালি জাতির মনের প্রতিচ্ছবি। এই সাহিত্য যেমন বৌদ্ধ, হিন্দু ও বৈষ্ণব সংস্কৃতির প্রভাবে গঠিত, তেমনি ইসলামী সভ্যতারও এতে রয়েছে গভীর ও স্থায়ী ছাপ। ত্রয়োদশ শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার পর ইসলামী সভ্যতা ও সংস্কৃতি বাংলার সাহিত্যকে নতুন ধারা, নতুন ভাবধারা এবং নতুন ভাষার রূপ দিয়েছে। ইসলামী সভ্যতার আগমন: ইসলামী সভ্যতা বঙ্গভূমিতে আসে আরব বণিক, সুফি-দরবেশ ও মুসলিম শাসকদের মাধ্যমে। ইসলাম শুধু ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ সভ্যতা ও জীবন বিধান—যার অন্তর্ভুক্ত রাজনীতি, সমাজনীতি, ন্যায়নীতি, শিক্ষা, সাহিত্য, শিল্প ও সংস্কৃতি। এই সভ্যতার সংস্পর্শে এসে বাংলা সমাজ ও সাহিত্য উভয়েই নতুন প্রাণ লাভ করে। ভাষাগত প্রভাব: ইসলামী সভ্যতার প্রভাবে বাংলা ভাষায় বিপুলসংখ্যক আরবি ও ফারসি শব্দ স্থায়ীভাবে স্থান পায়। যেমন: আল্লাহ, নবী, দোয়া, ঈমান, আমল, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, সালাত, সিয়াম, দরবার, দুনিয়া, খবর, জামা, খানা ই...
Comments
Post a Comment