Posts

Showing posts from January, 2026

পুরোনো মদিনা মসজিদ সংক্ষিপ্ত ইতিহাস।

Image
পুরোনো মদিনা মসজিদ। (ইতিহাস, ধর্মীয় তাৎপর্য ও নবাবী ঐতিহ্য)। আব্দুর রাকিব নাদভী। সহকারী শিক্ষক সুলতানপুর খুনিয়া পুকুর সিনিয়র মাদ্রাসা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ বাংলার মুসলিম ইতিহাস ও নবাবী ঐতিহ্যের এক উজ্জ্বল স্মারক। এই নগরীর প্রতিটি মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, বরং রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ইতিহাসের নীরব দলিল। পুরোনো মদিনা মসজিদ এমনই একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মসজিদ, যা নবাবী আমলের ধর্মীয় অনুভূতি ও পবিত্রতার প্রতীক হিসেবে পরিচিত। অবস্থান: পুরোনো মদিনা মসজিদ মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ–ইমামবাড়া কমপ্লেক্সের অন্তর্গত এলাকায় অবস্থিত। এটি ভাগীরথী নদীর পশ্চিম তীরে, রাজকীয় স্থাপনার নিকটবর্তী হওয়ায় নবাব ও দরবারি মহলের ধর্মীয় জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিল। নির্মাণকাল ও প্রতিষ্ঠাতা: ইতিহাস অনুযায়ী, পুরোনো মদিনা মসজিদ নির্মিত হয় ১৮শ শতাব্দীতে, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা (রহ.)–এর শাসনামলে। নবাবের গভীর ধর্মানুরাগ এবং মদিনা শরীফের প্রতি বিশেষ ভালোবাসার ফলেই এই মসজিদের নামকরণ করা হয় “মদিনা মসজিদ”। ঐতিহাসিক প্রেক্ষাপট: ১৭৬৫ খ্রিস্টাব্দে ইমামবাড়া কমপ্ল...

ফুটি মসজিদ। আব্দুর রাকিব নাদভী।

Image
ফুটি মসজিদ (ইতিহাস, স্থাপত্য ও গুরুত্ব)। আব্দুর রাকিব নাদভী। সহকারী শিক্ষক সুলতানপুর খুনিয়া পুকুর সিনিয়র মাদ্রাসা, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ বাংলা নবাবী আমলের এক গৌরবোজ্জ্বল রাজধানী। এই জনপদের প্রতিটি ইট-পাথরে ইতিহাসের ছাপ বিদ্যমান। কাতরা মসজিদ, হাজারদুয়ারি, মোতিজিল প্রাসাদ ইত্যাদির পাশাপাশি মুর্শিদাবাদের আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা হলো ফুটি মসজিদ। যদিও এটি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, তবুও এর ঐতিহাসিক ও স্থাপত্যগত গুরুত্ব অপরিসীম। নির্মাণকাল ও প্রতিষ্ঠাতা: ফুটি মসজিদ নির্মিত হয় ১৭৪০ খ্রিস্টাব্দে। এর নির্মাতা ছিলেন বাংলার নবাব সরফরাজ খান। ইতিহাসবিদদের মতে, এটি সে সময় বাংলার অন্যতম বৃহৎ মসজিদ হিসেবে পরিকল্পিত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নবাব সরফরাজ খান গিরিয়া যুদ্ধে আলিবর্দী খানের কাছে পরাজিত হয়ে নিহত হন। নবাবের মৃত্যুর সঙ্গে সঙ্গেই মসজিদের নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। ফলে মসজিদটি অসম্পূর্ণ থেকে যায় এবং পরবর্তীতে এটি “ফুটি” (অসম্পূর্ণ/ভাঙা) মসজিদ নামে পরিচিতি লাভ করে।  দুঃখের বিষয় হলেও এটি সত্য যে, মসজিদ নির্মাণের কাজ শুরু হয় ১৭৪০ খ্রিস্টাব্দে, আজ থেকে...

খোশবাগ মসজিদ সংক্ষিপ্ত পরিচয়।আব্দুর রাকিব নাদভী।

Image
খোশবাগ মসজিদ সংক্ষিপ্ত পরিচয়। আব্দুর রাকিব নাদভী। সহকারী শিক্ষক সুলতানপুর খুনিয়া পুকুর সিনিয়র মাদ্রাসা মুর্শিদাবাদ। নবাবি ঐতিহ্যের নীরব সাক্ষী বাংলার ইতিহাসে মুর্শিদাবাদ একটি বিশেষ মর্যাদাসম্পন্ন জনপদ। নবাবি আমলের রাজধানী হিসেবে এই শহর শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেই নয়, ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকেও সমৃদ্ধ ছিল। মুর্শিদাবাদের বহু ঐতিহাসিক নিদর্শনের মধ্যে খোশবাগ মসজিদ একটি উল্লেখযোগ্য ও গৌরবময় স্থাপনা। খোশবাগ মসজিদ মুর্শিদাবাদ শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে, ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত। ‘খোশবাগ’ শব্দের অর্থ ‘আনন্দের বাগান’। প্রকৃতপক্ষে এটি ছিল নবাব পরিবারের একটি নিরিবিলি ও মনোরম এলাকা, যা পরবর্তীতে নবাবদের সমাধিক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করে। এই মসজিদটি নির্মিত হয় অষ্টাদশ শতাব্দীতে, নবাব আলীবর্দী খান-এর শাসনামলে। আলীবর্দী খান ছিলেন বাংলার একজন প্রখ্যাত ও দূরদর্শী শাসক। তাঁর আমলেই বাংলার প্রশাসনিক স্থিতিশীলতা ও সাংস্কৃতিক উৎকর্ষ চূড়ান্ত রূপ লাভ করে। খোশবাগ মসজিদ সেই সময়ের ধর্মীয় অনুরাগ ও স্থাপত্যরুচির প্রতিফলন। স্থাপত্যের দিক থেকে খোশবাগ মসজিদ অত্যন্ত ন...

ভারত ভাগ্য বিধাতা পংক্তিটি ইসলামী আক্বীদার সঙ্গে সাংঘর্ষিক।

জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা’ ইসলামী আক্বীদার আলোকে পর্যালোচনা। আব্দুর রাকিব নাদভী  ভারতের জাতীয় সংগীত জনগণ মন রাষ্ট্রীয় অনুষ্ঠানে ও শিক্ষাপ্রতিষ্ঠানে গাওয়া হয়। এর প্রথম পংক্তি— “জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা”—শব্দার্থ ও ভাবার্থের দিক থেকে ইসলামী আক্বীদার আলোকে বিশেষভাবে পর্যালোচনার দাবি রাখে। কারণ ইসলামী বিশ্বাসে শব্দ ও অর্থ উভয়েরই গুরুত্ব রয়েছে। ১. ইসলামী আক্বীদার মূলনীতি: ইসলামী আক্বীদার কেন্দ্রবিন্দু হলো তাওহীদ—আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, পরিচালক ও ভাগ্যনির্ধারক। কুরআনে আল্লাহ বলেন:  اللَّهُ خٰلِقُ كُلِّ شَيءٍ ۖ وَهُوَ عَلىٰ كُلِّ شَيءٍ وَكيلٌ “আল্লাহই সব কিছুর স্রষ্টা এবং তিনিই সব কিছুর কর্মবিধায়ক।” (সূরা যুমার: ৬২) অতএব ভাগ্য বিধান (تقدير) একান্তভাবে আল্লাহর কাজ; এতে কোনো সৃষ্টি অংশীদার হতে পারে না। ২. পংক্তিটির শব্দার্থ ও আক্বীদাগত প্রশ্ন উক্ত পংক্তিতে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ/ধারণা আছে—  অধিনায়ক: নেতৃত্বদানকারী বা সর্বোচ্চ নিয়ন্ত্রক জয় হে: বন্দনা, প্রশংসা বা বিজয় কামনা ভাগ্য বিধাতা: ভাগ্য নির্ধারণকারী যদি এই পংক্তির সরাসরি ...

ভারত ভাগ্য বিধাতা পংক্তিটি ইসলামী আক্বীদার আলোকে একটি গবেষণামূলক পর্যালোচনা।

জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা ইসলামী আক্বীদার আলোকে একটি গবেষণামূলক পর্যালোচনা। আব্দুর রাকিব নাদভী  ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে বিশ্বাস (আক্বীদা), আমল ও আচার—সবকিছুর জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। একজন মুসলমানের জীবনে আক্বীদার গুরুত্ব সর্বাধিক; কারণ আক্বীদা সঠিক না হলে কোনো আমলই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় না। এই মৌলিক নীতির আলোকে জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান কিংবা যে কোনো সাহিত্যিক বক্তব্যও পর্যালোচনার দাবি রাখে। ভারতের জাতীয় সংগীত “জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা”—এই পংক্তিটি ইসলামী আক্বীদার আলোকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিচার করা প্রয়োজন। ইসলামী আক্বীদার মূলভিত্তি হলো তাওহীদ—অর্থাৎ আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, নিয়ন্ত্রক ও ভাগ্যনির্ধারক। পবিত্র আল কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন:  اللَّهُ خٰلِقُ كُلِّ شَيءٍ ۖ وَهُوَ عَلىٰ كُلِّ شَيءٍ وَكيلٌ “আল্লাহই সব কিছুর স্রষ্টা এবং তিনিই সব কিছুর কর্মবিধায়ক।” (সূরা যুমার: ৬২) অতএব সৃষ্টি, পরিচালনা ও তাকদীর (ভাগ্য) নির্ধারণ—এই সব গুণ একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট। উক্ত জাতীয় ...

"ভারত ভাগ্য বিধাতা" ইসলামী আক্বীদার আলোকে।

জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পংক্তিটি ইসলামী আক্বীদার আলোকে একটি চিন্তাশীল পর্যালোচনা। আব্দুর রাকিব নাদভী। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে বিশ্বাস বা আক্বীদা মানুষের চিন্তা, ভাষা, সংস্কৃতি ও আচরণ—সবকিছুকে নিয়ন্ত্রণ করে। একজন মুসলমানের কাছে আক্বীদা কেবল তাত্ত্বিক বিষয় নয়; বরং তা তার কথাবার্তা, সাহিত্যচর্চা ও সামাজিক অংশগ্রহণের মানদণ্ড। এই দৃষ্টিকোণ থেকেই জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান কিংবা রাষ্ট্রীয় স্লোগানকেও ইসলামী আক্বীদার আলোকে বিচার করা জরুরি হয়ে পড়ে। ভারতের জাতীয় সংগীত “জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা”—এই পংক্তিটি দীর্ঘদিন ধরেই মুসলিম চিন্তাবিদদের মধ্যে আলোচনার বিষয় হয়ে আছে। ইসলামী আক্বীদার কেন্দ্রবিন্দু হলো তাওহীদ—অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদের উপর বিশ্বাস। তিনি একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, নিয়ন্ত্রক এবং তাকদীর বা ভাগ্য নির্ধারণকারী। পবিত্র আল কুরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেন: اللَّهُ خٰلِقُ كُلِّ شَيءٍ ۖ وَهُوَ عَلىٰ كُلِّ شَيءٍ وَكيلٌ “আল্লাহই সব কিছুর স্রষ্টা এবং তিনিই সব কিছুর তত্ত্বাবধায়ক।” (সূরা যুমার: ৬২)। এই ...

মতিঝিল মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস

Image
মতিঝিল মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস। আব্দুর রাকিব নাদভী  মুর্শিদাবাদ বাংলার ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের নাম। এটি ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার নবাবদের রাজধানী এবং প্রশাসন, সংস্কৃতি ও ইসলামী ঐতিহ্যের কেন্দ্র। এই মুর্শিদাবাদেই অবস্থিত মতিঝিল মসজিদ—যা মুর্শিদাবাদের নবাবি আমলের ঐতিহ্যের এক নীরব সাক্ষী। ঐতিহাসিক প্রেক্ষাপট: মতিঝিল মসজিদ নির্মিত হয় অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে, আনুমানিক ১৭৪৯–১৭৫০ খ্রিস্টাব্দে। এর নির্মাতা ছিলেন বাংলার নবাব নওয়াজিস মহম্মদ খাঁ, যিনি ছিলেন নবাব আলীবর্দী খাঁ-এর জামাতা এবং জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগমের স্বামী। মতিঝিল ছিল তাঁর প্রধান আবাসস্থল ও প্রশাসনিক কেন্দ্র। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই এলাকাটি ছিল কৌশলগত ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতিঝিল মসজিদ মূলত নবাব, তাঁর পরিবার এবং দরবার সংশ্লিষ্ট ব্যক্তিদের ইবাদতের জন্য নির্মিত হয়। মসজিদটি কালা মসজিদ নামেও পরিচিত। স্থাপত্য বৈশিষ্ট্য: মতিঝিল মসজিদের স্থাপত্যে অতিরিক্ত আড়ম্বর বা বিশালতা দেখা যায় না; বরং এতে সরলতা ও রুচিশীলতার প্রকাশ ঘটেছে। ইট ও চুন-সুরকির মাধ্যমে নির্মিত এই মসজিদটি প্রাসাদ কমপ্ল...

نبذة تاريخية عن مسجد كاترا

Image
نبذة تاريخية عن مسجد كاترا. أبو عبد الله عبد الرقيب كتاب الدين الندوي، أستاذ مساعد لمدرسة  سلطان فور خونيا بوكور الثانوية بمديرية: مرشدة آباد من ولاية غرب البنغال بالهند  النواب مرشد قلي خان أول نواب مستقل للبنغال وبيهار وأوريسا ومؤسس لعاصمة مرشد آباد،  نقل عاصمته من داكا إلى مرشد آباد عام ١٧١٧م. وسمى بإسمه إسم العاصمة الجديدة "مرشد آباد" بُني فيها مسجد كاترا ليكون الجامع الكبير للعاصمة الجديدة عام ١١٣٧هـ، الموافق ١٧٢٣-١٧٢٤م. هذا المسجد الكبير يستوعب ٢٠٠٠ مصلي في آن واحد، ويسكن فيه نحو ٧٠٠ طالب يدرس ويتعلم فهذا المسجد كان مسجدا و مدرسة دينية، وسكنا للمسافرين، ومحلات تجارية مجاورة له، لذا يعرف هذا المسجد بإسم مسجد كاترا.   السمات المعمارية: فناء مستطيل واسع غرف (حُجرات) تُحيط بالمبنى، المدخل من الجهة الشرقية، كانت المآذن الأربع الشاهقة في الماضي نماذج فريدة للعمارة الإسلامية المغولية، وكان هذا المسجد الجامع لمرشد أباد، العاصمة الجديدة للبنغال وبيهار وأوريسا، ومؤسسة تعليمية كبيرة، حيث درس حوالي 700 طالب في سكن داخلي، بالإضافة إلى خانات ونُزُل كبيرة، وسوق مُ...

কাটরা মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস। আব্দুর রাকিব নাদভী

Image
কাটরা মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস। আব্দুর রাকিব নাদভী  মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা, বাংলা, বিহার ও উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান ঢাকা থেকে ১৭১৭ খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তরিত করেন। তাঁর নিজের নামানুসারে নতুন রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ। কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসেবে নির্মিত হয় ১১৩৭ হিজরি মোতাবেক ১৭২৩-১৭২৪ খ্রিস্টাব্দে।   কাটরা নামকরণ: মসজিদটি কাটরা মসজিদ নামে নামকরণ করা হয়েছে, কাটরা একটি ফার্সি শব্দ,  অর্থ— বড় প্রাঙ্গণবিশিষ্ট স্থাপনা, যেখানে মসজিদ, মাদরাসা, থাকার ঘর (মুসাফিরখানা, সরাইখানা) ও বাণিজ্যিক কক্ষ থাকে। যেহেতু কাটরা মসজিদ ছিল একসাথে— মসজিদ,মাদরাসা, ছাত্রাবাস, মুসাফিরখানা (সরাইখানা) এবং তার আসে পাশে বাণিজ্যিক স্থল, তাই মসজিদটি কাটরা মসজিদ নামে পরিচিত। স্থাপত্য বৈশিষ্ট্য: বিশাল আয়তাকার প্রাঙ্গণ চারদিক ঘিরে কক্ষ (হুজরা), পূর্ব পাশে প্রবেশদ্বার, একসময় চারটি সুউচ্চ মিনার ছিল ইসলামি-মোগল স্থাপত্যরীতির অনন্য নিদর্শন, এটি ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার নতুন রাজধানী " মুর্শিদাবাদ" এর জামে মসজিদ, একটা বড় শিক্ষা প্রতিষ...

বাংলায় ইসলামী সাহিত্যের যাত্রা

Image
বাংলায় ইসলামী সাহিত্যের যাত্রা আব্দুর রাকিব নাদভী  সহকারী শিক্ষক: সুলতানপুর খুনিয়া পুকুর সিনিয়র মাদ্রাসা, মুর্শিদাবাদ। ভূমিকা: বাংলা সাহিত্য বাঙালি জাতির মানসগঠনের ইতিহাস। এই সাহিত্য যেমন বৌদ্ধ, হিন্দু ও বৈষ্ণব সংস্কৃতির আলোয় বিকশিত হয়েছে, তেমনি ইসলামী চিন্তাধারা ও সভ্যতার প্রভাবে এক নতুন ধারার সূচনা হয়েছে, যা আমরা বলি ইসলামী সাহিত্য। ইসলাম কেবল একটি ধর্ম নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই ইসলামী সাহিত্যও কেবল ধর্মীয় বক্তব্যে সীমাবদ্ধ নয়, বরং তা মানবতা, নৈতিকতা, ন্যায়, সত্য ও সৌন্দর্যের সাহিত্য। ইসলামী সাহিত্যের সূচনা: বাংলা ভাষায় ইসলামী সাহিত্যের যাত্রা শুরু হয় মুসলমানদের আগমনের পর, প্রায় ত্রয়োদশ শতাব্দীতে। মুসলিম শাসক, সুফি-দরবেশ ও আলেমদের প্রভাবে বাংলায় ইসলামী ভাবধারার প্রসার ঘটে। মধ্যযুগে মুসলিম কবিরা ইসলামী ইতিহাস, নবীগণের জীবনকথা, নৈতিক শিক্ষা ও ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার-ভাবনা বাংলার সাধারণ মানুষের বোধগম্য ভাষায় রূপ দিতে শুরু করেন। এভাবেই শুরু হয় বাংলা ইসলামী সাহিত্যের স্বর্ণযুগ। প্রাচীন ও মধ্যযুগে ইসলামী সাহিত্য: এ যুগের মুসলিম কবিরা ইসলামি ...

العين تدمع والقلب يحزن في رؤيتك يا المسجد الجامع الكبير " مسجد كاترا" .

Image
العين تدمع والقلب يحزن في رؤيتك يا المسجد الجامع الكبير " مسجد كاترا" . النواب مرشد قلي خان من أشهر نواب البنغال الذي نقل  عاصمة البنغال من داكا إلي مرشد آباد في سنة ١٧١٧ من الميلاد و سمى العاصمة الجديدة " مرشدة آباد"  بإسمه نسبة إليه، وبنى فيها مسجدا جامعا " مسجد كاترا" في قلب العاصمة الجديدة، هذا المسجد الكبير كان آنذاك من أكبر وأشهر مساجد لصلاة الجمعة حيث يمكن أن يصلى فيه أكثر من ألفي مصلي في آن واحد. لم يقتصر الأمر على ذلك بل كان أيضًا من أكبر مراكز وأشهر مؤسسات تعليمية إسلامية يمكن فيه أن يسكن ويتعلم نحو 700 طالب.  هذا المسجد الجامع الكبير بناه -كما ذكرناه سابقا - النواب مرشد قلي خان في آخر حياته، وكلف مسؤولية هذا العمل المبارك إلي المهندس الشهير المعماري مراد فراش خان، أنه قام بمسؤوليته على أحسن طريق، وأحسن وأجاد في بناءه. وكان هذا المسجد جامعا كبيراً  للعاصمة الجديدة.  اليوم يوم الأحد من شهر يناير عام ٢٠٢٦م سعدت برؤية هذا المسجد من قريب، عندما رأيناه لم أملك دموعي من الانحدار وانفطر قلبي بالحزن بأن المسجد وجدته في حالة سيئة مؤلمة مؤسفة ق...

কাটরা মসজিদ এবং আমাদের ব্যর্থতা

Image
কাটরা মসজিদ  আজ ০৪/০১/২০২৬ রোজ: রবিবার কাটরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম, সেখানে গিয়ে নিজের অশ্রু ধরে রাখতে পারলাম না, অন্তর ফেটে পড়ল, কাটরা মসজিদ নির্মাণ করেন বাংলার নবাব মুর্শিদ কুলি খান ১১৭৩ হিজরি মোতাবেক ১৭২৩-১৭২৪ খ্রিস্টাব্দে, এটি ছিল তাতকালিন একটি ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ও বৃহত্তর জুমা মসজিদ যেখানে একসাথে প্রায় ২০০০ এর বেশি মানুষ নামাজ আদায় করত। শুধু তাই নয় এটি ছিল ভারত উপমহাদেশের বৃহত্তর ও অন্যতম সরাইখানা (কাফেলায়) যেখানে একসাথে প্রায় ৭০০ মানুষ থাকতে পারতো। এটি শুধু একটি মসজিদ ও  কাফেলায় নয় বরং এটি ছিল একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে একসাথে ৭০০ জন ছাত্র থাকার ব্যবস্থা ছিল।  কিন্তু দুর্ভাগ্যবশত এ মূল্যবান সম্পদ ও নেয়ামত) মসজিদ, কাফেলায় ও মাদ্রাসা)  আমরা - মুসলিমরা - হাড়িয়ে ফেলেছি। এর জন্য দায়ী কে?  মসজিদটি  নামাযী এবং কুরআন ও সুন্নাহর ছাত্রদের জন্য অপেক্ষায় রয়েছে! ভারতীয় উপমহাদেশে এধরনের বহু মসজিদ রয়েছে, যেখানে তার নির্মাণের মূল উদ্দেশ্য (ইবাদত) আদায় নয়, বরং ইতিহাসিক স্থল দর্শন হিসেবে হাজার হাজার মানুষ আসে, দ...

বাংলা সাহিত্যের উপর ইসলামী সভ্যতার প্রভাব

Image
বাংলা সাহিত্যের উপর ইসলামী সভ্যতার প্রভাব আব্দুর রাকিব নাদভী  সহকারী শিক্ষক: সুলতানপুর খুনিয়া পুকুর সিনিয়র মাদ্রাসা, মুর্শিদাবাদ। ভূমিকা: বাংলা সাহিত্য হচ্ছে বাঙালি জাতির মনের প্রতিচ্ছবি। এই সাহিত্য যেমন বৌদ্ধ, হিন্দু ও বৈষ্ণব সংস্কৃতির প্রভাবে গঠিত, তেমনি ইসলামী সভ্যতারও এতে রয়েছে গভীর ও স্থায়ী ছাপ। ত্রয়োদশ শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার পর ইসলামী সভ্যতা ও সংস্কৃতি বাংলার সাহিত্যকে নতুন ধারা, নতুন ভাবধারা এবং নতুন ভাষার রূপ দিয়েছে। ইসলামী সভ্যতার আগমন: ইসলামী সভ্যতা বঙ্গভূমিতে আসে আরব বণিক, সুফি-দরবেশ ও মুসলিম শাসকদের মাধ্যমে। ইসলাম শুধু ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ সভ্যতা ও জীবন বিধান—যার অন্তর্ভুক্ত রাজনীতি, সমাজনীতি, ন্যায়নীতি, শিক্ষা, সাহিত্য, শিল্প ও সংস্কৃতি। এই সভ্যতার সংস্পর্শে এসে বাংলা সমাজ ও সাহিত্য উভয়েই নতুন প্রাণ লাভ করে। ভাষাগত প্রভাব: ইসলামী সভ্যতার প্রভাবে বাংলা ভাষায় বিপুলসংখ্যক আরবি ও ফারসি শব্দ স্থায়ীভাবে স্থান পায়। যেমন: আল্লাহ, নবী, দোয়া, ঈমান, আমল, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, সালাত, সিয়াম, দরবার, দুনিয়া, খবর, জামা, খানা ই...

বাংলা ভাষায় ইসলামী সংস্কৃতির প্রভাব।

Image
বাংলা ভাষায় ইসলামী সংস্কৃতির প্রভাব। আব্দুর রাকিব নাদভী  সহকারী শিক্ষক: সুলতানপুর খুনিয়া পুকুর সিনিয়র মাদ্রাসা, মুর্শিদাবাদ। ভূমিকা: বাংলা ভাষা বিশ্বের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ ভাষা। এই ভাষার বিকাশে যেমন আর্য, বৌদ্ধ ও বৈষ্ণব সংস্কৃতির প্রভাব রয়েছে, তেমনি ইসলামী সংস্কৃতিরও গভীর ছাপ রয়েছে। মুসলমানদের আগমন ও তাদের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে ইসলামী সংস্কৃতি বাংলার মাটি, মানুষ ও ভাষায় মিশে গেছে অবিচ্ছেদ্যভাবে। ইসলামের আগমন ও প্রভাবের সূচনা: সপ্তম শতাব্দীতে আরব বণিক ও সুফি দরবেশদের মাধ্যমে ইসলাম প্রথম বাংলায় প্রবেশ করে। পরবর্তীতে ত্রয়োদশ শতকে মুসলিম শাসন প্রতিষ্ঠার ফলে ইসলামী সংস্কৃতি বাংলার সমাজে গভীরভাবে প্রভাব বিস্তার করে। প্রশাসন, শিক্ষা, সাহিত্য, পোশাক-পরিচ্ছদ, স্থাপত্য, খাদ্যাভ্যাস ও ভাষা—সব ক্ষেত্রেই ইসলামী ঐতিহ্য প্রবাহিত হতে থাকে। ভাষাগত প্রভাব: বাংলা ভাষায় ইসলামী সংস্কৃতির সবচেয়ে দৃশ্যমান দিক হলো আরবি ও ফারসি শব্দের ব্যবহার। আরবি শব্দাবলী যেমন: আল্লাহ, নবী, দোয়া, জান্নাত, নামাজ, রোজা, কিয়ামত, ঈমান, আমল, আখিরাত, ফজর ইত্যাদি। ফারসি শব...