সূরা ফাতিহার অনুবাদ এবং সংশ্লিষ্ট সংক্ষিপ্ত আলোচনা।
সূরা ফাতিহার অনুবাদ এবং সংশ্লিষ্ট সংক্ষিপ্ত আলোচনা। সূরা আল ফাতিহা মক্কী সুরা। আয়াত সংখ্যা: ৭, রুকু সংখ্যা: ১। সূরা ফাতিহা সম্পর্কে: সূরা ফাতিহা সূরা নং (১), ওহীর ক্রমানুসারে এটি পঞ্চম (৫) নং সূরা। আল-ফাতিহা এর অর্থ: শুরু, আরম্ভ। فاتحة الكتاب: কিতাবের সূচনা। আর কুরআনের সূচনা সূরা ‘ফাতিহা’ থেকে। সূরা ফাতিহা মাক্কী সূরা, হিজরতের পূর্বে মক্কায় এবং মক্কার আশেপাশে অবতীর্ণ সূরা কে মাক্কী সূরা বলা হয়। সূরা ফাতিহার মধ্যে (৭) টি আয়াত এবং (১) টি রুকু রয়েছে। সূরা ফাতিহার বিভিন্ন নাম রয়েছে, তন্মধ্যে কিছু নাম খুবই প্রসিদ্ধ যেমন: (১) السبع المثاني (আস সাবউল মাসানী) সাত বার বার পাঠ্যআয়াত। (২) " القرآن العظيم " আল কুরআনুল আযীম " মহান কুরআন। (৩) " الرقية "আর রুক্বিয়াহ " দম ও ঝাড়ফুঁক। (৪) " ام القرآن " (উম্মুল-কুরআন) কুরআনের মা। সূরা ফাতিহার ফজিলত: (১) সুরা আল-ফাতিহা ও সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করলে উভয় সূরায় যা চাওয়া হয়েছে তা পাঠকারীকে দেওয়া হবে। عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بَيْنَمَا جِبْرِيلُ قَاعِدٌ عِنْدَ النَّبِي...