আব্দুর রাকিব নাদভী, সংক্ষিপ্ত জীবনী।
আব্দুর রাকিব নাদভী
জন্ম ও শৈশব:
আব্দুর রাকিব নাদভী ১২ ফেব্রুয়ারি ১৯৯০ সালে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ভূলকি গ্রামে (পোস্ট: ডোমোহনা, থানা: করণদিঘি) এক ধর্মপ্রাণ পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ধর্মীয় শিক্ষার প্রতি গভীর অনুরাগী ছিলেন।
শিক্ষা জীবন:
তিনি প্রখ্যাত দারুল উলূম নাদওয়াতুল উলামা, লখনউ থেকে আলিমিয়াত সম্পন্ন করেন।পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন—
* এম.এ. (মডার্ন অ্যারাবিক) – মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, চেন্নাই।
* এম.এ. (ইসলামিক থিওলজি (কালাম) – আলিয়া বিশ্ববিদ্যালয়, কলকাতা।
* এম.এ. (হাদিস) – আল জামিয়া আল ইসলামিয়া, সান্তাপুরম, কেরালা।
বি এড. The West Bengal University of Teachers' Training, Education Planning and Administration (WBUTTEPA).
কর্মজীবন:
তিনি শিক্ষকতা ও দাওয়াতের অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। একাধিক প্রতিষ্ঠানে শিক্ষক ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন:
* জামিয়া ইসলামিয়া তিলকাহানা, সিদ্ধার্থ নগর (উ.প্র.)
* আল জামিয়া আল ইসলামিয়া, সান্তাপুরম (কেরালা)
* আল ফুরকান আরবিক কলেজ, নাদাপুরম (কেরালা)
* আল হুদা ইন্টারন্যাশনাল স্কুল, কলকাতা
* জামিয়া খাদিজাতুল কুবরা, ডাঙ্গরাঘাট, পূর্ণিয়া (বিহার)
* প্রিন্সিপাল – আল কাউসার আরবিক কলেজ, হুগলি (পশ্চিমবঙ্গ)
* প্রিন্সিপাল – সালেহাত গার্লস কলেজ, ফুলওয়ারি শরীফ, পাটনা (বিহার)
এছাড়াও তিনি সক্রিয় ব্লগার ও ইউটিউবার।
গ্রন্থসমূহ:
ইতোমধ্যে তিনি আরবি, উর্দু ও বাংলা ভাষায় একাধিক গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য:
আরবি রচনাবলী:
১) منهج المتقدمين والمتاخرين في تصحيح الحديث وتضعيفه دراسة تحليلية
২) نداء المحراب
৩) حياة الإمام الشافعي
৪) تعليم اللغة العربية للأطفال
উর্দু রচনাবলী:
১) ازواج مطہرات اور مستشرقین
২) مومنوں کی مائیں
৩) خواتین اور اسلام
৪) رؤیت ہلال اور اختلاف مطالع
৫) قلم اور اس کی اہمیت
৬) لڑکیاں باعث رحمت یا زحمت ؟
৭) (علوم القرآن (سوال-جواب
৮) سب سے پہلی تخلیق (أول ما خلق الله)
৯) اصول تفسیر
১) সহীহ ইসলামী আক্বীদা (প্রথম খন্ড)
২) সহীহ ইসলামী আক্বীদা (দ্বিতীয় খন্ড)
৩) সহীহ ইসলামী আক্বীদা (তৃতীয় খন্ড)
৪) প্রচলিত শিরক ও ভুল পন্থা
৫) উসুলে হাদীস (প্রশ্ন-উত্তর সহ)
৬) এসো ইনশা শিখি (تعالوا نتعلم الإنشاء)
৭) ইসলামিক স্টাডিজ (চতুর্থ শ্রেণীর জন্য)
৮) উপদেশ
৯) আদর্শ ছাত্র জীবন
১০) দেবর ও ভগ্নিপতি
১১) গালিগালাজ একটি জঘন্যতম অপরাধ
১২) সন্ত্রাসের বিরুদ্ধে আহলে হাদীস আলেমদের ফতোয়া
১৩) কবীরা গুনাহ
১৪) হে আমার প্রিয় সন্তান!
১৫) ছোটদের বক্তব্য
১৬) সাদৃশ্য নয় নিজস্ব পরিচয়কে আঁকড়ে ধরো
১৭) যাকাত পবিত্র আল কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে
১৮) উম্মাহাতুস সাহাবা রা.
১৯) পবিত্র আল কুরআন ও সহীহ সুন্নাহ থেকে প্রমাণিত গ্রহণযোগ্য দোয়া সমুহ
২০) সহজ ফিকহ (الفقة الميسر)
২১) পবিত্র আল কুরআনের ফজিলত
২২) উসুলে হাদীস
২৩) আসান কুরআন (বাংলা)
২৪) রমযানের ফজিলত ও বিধিবিধান
২৫) মৃত্যুর পরের জীবন
দায়িত্ব ও পদ:
তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি—
* সহ সভাপতি – জেলা জমিয়তে আহলে হাদীস, উত্তর দিনাজপুর।
* সদস্য – প্রাদেশিক জমিয়তে আহলে হাদীস, পশ্চিমবঙ্গ।
* সম্পাদক: তারজুমান আহলে হাদীস" (বাংলা পত্রিকা) কলকাতা।
* সদস্য – SalafiForum.com
* মেম্বার এডিটর – শান্তির বার্তা (বাংলা ম্যাগাজিন)।
উপসংহার:
আব্দুর রাকিব নাদভী একজন তরুণ আলেম, লেখক ও চিন্তাবিদ, যিনি একদিকে যেমন শিক্ষা ও গবেষণায় নিবেদিত, অন্যদিকে সমাজ সংস্কার ও দাওয়াতের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করছেন।
Comments
Post a Comment