সুরা ফাতিহা র অনুবাদ
(১) সূরা আল ফাতিহা মক্কী সুরা, আয়াত: ৭, রুকু: ১ (প্রথম পাড়া) (প্রথম পাড়ায় (১৬) রুকু এবং (১৪৮) আয়াত) সূরা ফাতিহা সম্পর্কে: সূরা ফাতিহা সূরা নং (১), ওহীর ক্রম অনুসারে এটি পঞ্চম নং সূরা। আল-ফাতিহা এর অর্থ: শুরু, আরম্ভ। فاتحة الكتاب: বইয়ের শুরু। আর কোরানের শুরু সূরা ‘ফাতিহা’ থেকে। সূরা আল ফাতিহা মাক্কী সুরা। হিজরতের পূর্বে মক্কায় এবং এর আশেপাশে অবতীর্ণ সুরা কে মাক্কী সুরা বলা হয়। সূরা আল ফাতিহার মধ্যে (৭) আয়াত এবং (১) টি রুকু রয়েছে। সূরা ফাতিহার বিভিন্ন নাম: السبع المثاني: সাত বার বার পাঠ্যআয়াত। (সুরা হিজর, সুরা নং ১৫ আয়াত নং ৮৭)। সূরা আল-ফাতিহা " القرآن العظيم " কুরআন আযীম " (সুরা হিজর, সুরা নং ১৫ আয়াত নং ৮৭)। সূরা ফাতিহা " الرقية "আর রুকয়া " দম ও ঝাড়ফুঁক (সহীহ আল-বুখারী- কিতাব আল-ফাজায়েল আল-কুরআন, ফাতিহার ফজিলতের অধ্যায়, হাদিস নং (৫০০৭)। সূরা আল-ফাতিহা- উম্মুল-কুরআন "কুরআনের মা। ( সহীহ মুসলিম কিতাবুস সালাত, অধ্যায় প্রত্যেক রাকাতে আল-ফাতিহা পড়া ওয়াজিব - হাদীস নং (৩৯৫)। সূরা ফাতিহার ফজিলত: (১) সুরা আল-ফাতিহা ও সুরা বাকা...