নেজামিয়া মাদ্রাসাগুলোতে একটি নতুন ফিতনার সূত্রপাত।
নেজামিয়া মাদ্রাসাগুলোতে একটি নতুন ফিতনার সূত্রপাত। নেজামিয়া মাদ্রাসাগুলোতে একটি নতুন ফিতনার সূত্রপাত। দুঃখের বিষয় নেজামীয়া মাদ্রাসাগুলো নিজ অস্তিত্ব, মর্যাদা, বৈশিষ্ট্য, গুনাবলী সম্পর্কে হতাশায় নিমজ্জিত রয়েছে। তাঁরা স্পষ্ট আকারে ছাত্রদের কে বুঝাতে চাচ্ছে যে, নেজামীয়া মাদ্রাসাগুলোতে ছাত্রদের ভবিষ্যত নেই, এই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে দক্ষতা অর্জন করলেও তাঁরা ঐ মাদ্রাসাগুলোর দৃষ্টিতে মূল্যহীন। দক্ষতা অর্জন করার পরেও, যদি আমি ঐ মাদ্রাসাগুলোতে মূল্যহীন, পাঠদানের জন্য অযোগ্য ঘোষিত, তবে আমি কেন ঐ সকল নেজামীয়া মাদ্রাসাগুলোতে পড়াশোনা করবো??! ফিতনা টি হচ্ছে নেজামীয়া মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগের সময় সাধারনত আমরা দেখে থাকি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, ইদানিং কিছু নেজামীয়া মাদ্রাসাগুলোর শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্ট আকারে লেখা দেখে আমি বিস্মিত, লেখাটি হচ্ছে " মাদানী অগ্রগণ্য "। লেখাটি পড়ে একজন বিবিকবান ব্যক্তি কখনো উপেক্ষা করতে পারে না, সে শতবার ভাবতে বাধ্য যে, মাদ্রাসা কমিটিতে মূর্খতা কাজ করছে। নচিৎ এ ধরনের কথা শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে কেমনে লিখ...