মসজিদ কেন্দ্রীক দাওয়াতী সভার প্রয়োজনীয়তা
পশ্চিমবঙ্গ ও বিহার বিশেষ করে শেরশাহ বাঁধিয়া এলাকায় ইসলাহী সভা ও জালসার সমাবেশ ভারতের অন্যান্য প্রদেশ থেকে সবচেয়ে বেশি হয়ে থাকে কিন্তু দুঃখের বিষয় হল এই এলাকায় সাধারণত মসজিদে ইমাম নিয়োগ করা হয় না, উপস্থিত মুসাল্লিদের মধ্য থেকে কেউ একজন এগিয়ে ইমামতি সাধারণত করে থাকেন। অত্র এলাকায় সাধারণত সভা সমাবেশ ইসলামী সভার বৈশিষ্ট্য গুলো হারিয়ে ফেলেছে। আর এই সভা সমাবেশে সমাজের প্রচূর অর্থ অপচয় হচ্ছে, অর্থ ব্যয়ের পরিমাণে উপকার খোঁজে পাওয়া যাচ্ছে না। বড় বড় সভা সমাবেশ বর্জন করে যদি মসজিদ কেন্দ্রীক দাওয়াতী ও ইসলাহী সভা ও সমাবেশ আয়োজন করা হয়, তবে ইন-শা-আল্লাহ সমাজে বেশি প্রভাব পরবে। প্রত্যেকটি জুমা মসজিদে দক্ষ ও অভিজ্ঞ আলেম ও খতিব নিয়োগ করা হলে বড় বড় সভা ও সমাবেশের চেয়ে বেশি মসজিদ কেন্দ্রীক শিক্ষা ও দাওয়াতি সভা ও সমাবেশ কার্যকর হবে এবং সঠিক আকারে আমরা সমাজ সংস্কার করতে সক্ষম হয়ে উঠবো। যতদিন মসজিদ কেন্দ্রীক শিক্ষা ও দাওয়াতি ব্যবস্থা কার্যকর না হবে ততদিন আমরা সমাজ সংস্কারে ব্যর্থ থাকবো। এর জন্য যতই বড় বড় কনফারেন্স, সভা সমাবেশ অনুষ্ঠিত হোক না কেন, যথেষ্ট পরিমাণে সফলতা অসম্ভব।
Comments
Post a Comment