পর্দা সম্পর্কে যৌক্তিক বিতর্ক
পর্দা সম্পর্কে যৌক্তিক বিতর্ক ডঃ জসিম আল মোতাওয়া অনুবাদ: আব্দুর রাকিব নাদভী আদিম যুগ থেকেই পোষাক সংস্কৃতির পর্দা সম্পর্কে যৌক্তিক বিতর্ক ভাষা ও সংস্কৃতির মুখপাত্র হিসাবে বিবেচিত হয়েছে। তাই কোনো ব্যক্তি যদি তার পরিবেশ ও জাতীয় প্রতীক থেকে বিচ্যুত হয়ে অন্যের সংস্কৃতি ও পোশাক-আশাক অবলম্বন করে, তাহলে সে তার জাতীয় প্রতীক ও সংস্কৃতিকে শুধু নষ্ট নয় দফন করে ফেললো। হিজাব ইস্যুটির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের জাতীয় ও মানবিক ঐতিহ্যের সাথে সম্পৃক্ত এবং যার বিষয়ে আল্লাহ রব্বুল আলামীন বিশেষ আয়াত অবতীর্ণ করেছেন । স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন বলেন: يٰأَيُّهَا النَّبِىُّ قُل لِأَزوٰجِكَ وَبَناتِكَ وَنِساءِ المُؤمِنينَ يُدنينَ عَلَيهِنَّ مِن جَلٰبيبِهِنَّ ۚ ذٰلِكَ أَدنىٰ أَن يُعرَفنَ فَلا يُؤذَينَ ۗ وَكانَ اللَّهُ غَفورًا رَحيمًا ( سورة الاحزاب : 59 হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল...