বিতর্কিত সঙ্গীত
বিতর্কিত সঙ্গীত বন্দে মাতারাম। ইসলাম ধর্মের ভিত্তি হলো তাওহীদ (আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস), পবিত্র আল কুরআন এবং সহীহ হাদিসে তাওহীদের গুরুত্বের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এবং সকল মানুষকে এক আল্লাহর ইবাদত করার জন্য আদেশ করা হয়েছে। আল্লাহর ইবাদত ছাড়া অন্যের - মূর্তি অথবা কাগজের ছবি, নদ-নদী অথবা ঝর্ণা, পাহাড় হোক অথবা গাছপালা, পাথর হোক বা ফুল, জীবিত হোক অথবা নির্জীব- ইবাদত নিষিদ্ধ ও হারাম করা হয়েছে। এককথায় এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা অথবা আল্লাহর বৈশিষ্ট্য ও গুণাবলীর মধ্যে কাউকে অংশীদার ও শরিক করা, অথবা আল্লাহর বৈশিষ্ট্য ও গুণাবলী থেকে কিছু অন্য কারো জন্য সাব্যস্ত করা নিষিদ্ধ ও হারাম। ইসলামী পরিভাষায় একে "শিরক" বলা হয়, যা ইসলামের দৃষ্টিতে বড় অপরাধ এবং আল্লাহর নিকট ক্ষমার অযোগ্য পাপ। এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি ও অবস্থান একেবারেই স্পষ্ট যে, একজন সৃষ্টি কখনো "স্রষ্টা" হতে পারে না। তাওহীদ সম্পর্কে সঠিক ধারণা ও জ্ঞান পেতে হলে সূরা ইখলাস পড়া দরকার। ইবাদতের যোগ্য ও অধিকারী আসলে কে? স্রষ্টা হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য ও গুণাবলী থাকা জরুরি? বিস্তারিত জানতে ...