সম্পাদনকারীর অভিমত
সম্পাদনকারীর অভিমত
الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد:
উম্মাহাতুস সাহাবা (রা:) সাহাবীদের শ্রেষ্ঠ মায়েরা বইটি মূলত উর্দু ভাষায় লিখিত একটি বই, লেখক হলেন সম্মানীয় শাইখ মুহাম্মাদ আযীম হাসিলপুরী, বইটি একটি চমৎকার ও অত্যন্ত উপকারী, এতে প্রসিদ্ধ সাহাবীদের শ্রেষ্ঠ ও বিপ্লবী মা'দের জীবনী সংক্ষিপ্ত ও সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। দরকার ছিল বইটি বাংলা ভাষায় অনুবাদ করা, যাতে উর্দু ভাষী মানুষদের পাশাপাশি বাংলা ভাষী মানুষরাও বইটি থেকে উপকৃত হতে পারে, যা প্রিয় ভাই রিয়াজ হুসাইন সম্পূর্ণ করেছেন। বইটি সম্পাদনা করতে পেয়ে আমি খুব আনন্দিত, এর জন্য মহান আল্লাহ রব্বুল আলামীন এর দরবারে শুকরিয়া গাপন করছি - আল-হামদু-লিল্লাহ। অতঃপর কৃতজ্ঞতা জানাই বিলিভার্স ভিশন পাবলিকেশন্স এর সকল সম্মানীয় সদস্যবৃন্দ ও দায়িত্বশীলদের, যাদের মারফতে আমি এ কাজের সুযোগ পেয়েছি। আরো কৃতজ্ঞতা জানাই সম্মানীয় অনুবাদক জনাব ভাই রিয়াজ হুসাইন সাহেবকে, যিনি বইটি উর্দু ভাষা থেকে বাংলা ভাষায় খুব সুন্দর ও সহজ ভাষায় অনুবাদ করেছেন। بارك الله في حياتهم وجزاكم الله خيرا أحسن الجزاء في الدنيا والآخرة
আমি মনে করি, বইটি বিশেষ করে সকল মা ও বোনদের পড়া দরকার, কারণ বিপ্লবী মা না হলে সমাজে বিপ্লব আসে না। আশাবাদী বইটি বিপ্লবী মা ও বোন গড়তে সহায়ক হবে। ইন-শা-আল্লাহ।
অবশেষে দোয়া করি, হে আল্লাহ! তুমি এ ক্ষুদ্রতম প্রচেষ্টাকে কবুল কর, লেখক, অনুবাদক, সম্পাদনাকারী ও প্রকাশক সকলের জন্য পরকালের নাজাত ও কল্যাণের মাধ্যম বানিয়ে দাও। আমীন।
وصلى الله على خير خلقه محمد وآله وصحبه اجمعين
সম্পাদনাকারী
আব্দুর রাকিব নাদভী
সহ সভাপতি জেলা জমিয়তে আহলে হাদীস উঃ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।
তারিখ: ২০/০৯/২০২৫ রোজ: শনিবার।
Comments
Post a Comment