মুহররম মাস ও আশুরার ফজিলত?
মুহররমমাস ও আশুরার ফজিলত? হিজরি সনের প্রথম মাস মুহররম, এটি একটি বরকতময় মাস। "আশহুরুল হুরুম" তথা হারামকৃত মাস চতুষ্টয়ের অন্যতম। আশহুরুল হুরুম তথা হারামকৃত মাস সম্পর্কে বিশ্ব সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামীন বলেন: إِنَّ عِدَّةَ الشُّهورِ عِندَ اللَّهِ اثنا عَشَرَ شَهرًا فى كِتٰبِ اللَّهِ يَومَ خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ مِنها أَربَعَةٌ حُرُمٌ ۚ ذٰلِكَ الدّينُ القَيِّمُ ۚ فَلا تَظلِموا فيهِنَّ أَنفُسَكُم ۚ وَقٰتِلُوا المُشرِكينَ كافَّةً كَما يُقٰتِلونَكُم كافَّةً ۚ وَاعلَموا أَنَّ اللَّهَ مَعَ المُتَّقينَ নিশ্চয় আল্লাহর কিতাবে মাস সমূহের গননা বারটি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে চারটি সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত দ্বীন, সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ কর সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকীনদের সাথে রয়েছেন। [সূরা তাওবা:৩৬] عَنْ أَبِي بَكْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله...