Posts

Showing posts from November, 2023

হকের মাপকাঠি।

Image
হক কোনটি? হকের মাপকাঠি কি?  সমাজে অনেক কাজকর্ম ও ধারণা রয়েছে মানুষ করে, তাই আমরা সে কাজকর্ম ও ধারণাকে সঠিক বা হক বলে আখ্যায়িত করি।  এখন প্রশ্ন, হক কোনটি? হকের মাপকাঠি কি? মানুষ যা করে, সেটাই কি হক? আমরা হক কিভাবে বুঝবো বা চিনবো? জি, না। হকের মাপকাঠি মানুষের কর্ম নয়। অর্থাৎ মানুষ যা করে, সেটি হক। আর মানুষ যা করে না, সেটি মিথ্যা। এরকম কোন কথা নয়। হকের মাপকাঠি হচ্ছে দলিল। দলিল যার সাপোর্টে, সে হল হক বা সত্য। দলিল বিহীন মানুষের কোন কর্ম ও ধারণাকে হক বা সত্য বলে আখ্যায়িত করা যায় না। সমাজে অনেক কাজকর্ম ও ধারণা রয়েছে, যা মানুষ করে, কিন্তু সেগুলো হক বা সত্য নয়। যেমন:- মিলাদ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম দিবস পালন করা, উরস পালন করা, কবরবাসীর কাছে প্রার্থনা ও সিজদা করা ইত্যাদি। হক হচ্ছে সেটি যা দলিল থেকে প্রমানিত, মানুষ যা করছে সেটি হক বা সত্য নয়। 

মক্তব ও জুনিয়র মাদ্রাসা শিক্ষায় সংস্কার জরুরি। আব্দুর রাকিব নাদভী

Image
মক্তব ও জুনিয়র মাদ্রাসা শিক্ষায় সংস্কার জরুরি, কারণ মক্তব ও জুনিয়র মাদ্রাসা শিক্ষাই হচ্ছে শিক্ষার মেরুদণ্ড। তাই আমাদের আবশ্যক করণীয় এই শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া। নচিত আমরা শিক্ষিত পরিবেশ গঠনে সঠিক সফলতা অর্জন করতে অক্ষম ও ব্যর্থ হব। মক্তব ও জুনিয়র মাদ্রাসার শিক্ষা সংস্কার করতে নিম্নের বিষয়গুলি গুরুত্ব দিতে হবে।   * মক্তব ও জুনিয়র মাদ্রাসা শিক্ষা সম্পর্কে সব সময় সচেতন থাকতে হবে এবং শিক্ষার ক্ষেত্রে কোন ধরনের অলসতা ও অবহেলা করা যাবে না। কারণ এই শিক্ষায় মানুষের জীবনে সকল পর্যায়ে প্রভাব ফেলে থাকে। *মক্তব ও জুনিয়র মাদ্রাসায় শিক্ষা যথাযথ ভাবে না  হওয়া পর্যন্ত সমাজে শিক্ষাগত সচেতনতা আসতে পারে না। *মক্তব ও জুনিয়র মাদ্রাসা শিক্ষার জন্য নিম্নের মৌলিক বিষয়গুলির উপর বিশেষ যত্ন নেওয়া একান্ত  জরুরী:-  ১. অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করা।  ২. পবিত্র আল কোরআন শুদ্ধ উচ্চারণ শিক্ষার জন্য দক্ষ ক্বারী নিয়োগ করা। কারণ সাধারণত আলিম সমাজ যারা হাফেজ অথবা ক্বারী নন তারা শুদ্ধ আকারে পবিত্র আল-কুরআন শিক্ষা দিতে অক্ষম ও ব্যর্থ হয়ে থাকেন। ...

গাজা: বিশ্বের সবচেয়ে বড় কারাগার।

Image
গাজা: বিশ্বের সবচেয়ে বড় কারাগার।  আমরা পৃথিবী বাসী অবগত আছি, যে প্রায় এক শতাব্দী ধরে ফিলিস্তিনীরা ধারাবাহিক ভাবে ইহুদীদের হাতে নিপীড়ন,অত্যাচারিত ও নির্যাতিত হয়ে আসছে।  ২০২৩ সালে ফিলিস্তিনিদের উপর ইসরাইলীদের অত্যাচার তীব্র আকার ধারণ করেছে। পশ্চিমা দেশগুলির সহযোগিতা, সমর্থন ও পৃষ্ঠপোষকতায় ইয়াহুদী গোষ্ঠী ইজরাইল প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে অসহায় ফিলিস্তিনিদের উপর বোমা, বারুদ এবং আধুনিক আবিষ্কৃত অস্ত্র- তোপ, টান্ক ও পরাণমু অস্ত্র ও হাতিয়ার - বর্ষণ করে একের পর এক নগর ও শহর ও পুরো পুরো এলাকা ধুলসিত করেযাচ্ছে। প্রায় ২৫০০ মানুষ শহীদ হয়েছে, তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে শিশু। প্রায় ১ লক্ষ্য মানুষ গৃহহীন হয়ে পরেছে। কিন্তু সারা বিশ্ব নীরব।  অসহায় ফিলিস্তিনিদের উপর ইজরাইলের বর্বরতা সাক্ষ্য প্রদান করে যে, ইজরাইল গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষক দেশগুলি হৃদয়, বিবেক, চিন্তা ও চেতনা বর্জিত। তাদের হৃদয় বন্য প্রাণীদের চেয়ে কঠোর!!! তাদের কর্মকাণ্ড, অত্যাচার ও বর্বরতা দেখে বন্য পশুরাও লজ্জিত। কারণ আপনি দেখতে পাবেন বেশিরভাগ প্রাণী এই বর্বর ও অত্যাচার পশ্চিমা বিশ্বের তুলনায় একে অপরের ...