গাজা: বিশ্বের সবচেয়ে বড় কারাগার।

গাজা: বিশ্বের সবচেয়ে বড় কারাগার।




 আমরা পৃথিবী বাসী অবগত আছি, যে প্রায় এক শতাব্দী ধরে ফিলিস্তিনীরা ধারাবাহিক ভাবে ইহুদীদের হাতে নিপীড়ন,অত্যাচারিত ও নির্যাতিত হয়ে আসছে। 
২০২৩ সালে ফিলিস্তিনিদের উপর ইসরাইলীদের অত্যাচার তীব্র আকার ধারণ করেছে। পশ্চিমা দেশগুলির সহযোগিতা, সমর্থন ও পৃষ্ঠপোষকতায় ইয়াহুদী গোষ্ঠী ইজরাইল প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে অসহায় ফিলিস্তিনিদের উপর বোমা, বারুদ এবং আধুনিক আবিষ্কৃত অস্ত্র- তোপ, টান্ক ও পরাণমু অস্ত্র ও হাতিয়ার - বর্ষণ করে একের পর এক নগর ও শহর ও পুরো পুরো এলাকা ধুলসিত করেযাচ্ছে। প্রায় ২৫০০ মানুষ শহীদ হয়েছে, তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে শিশু। প্রায় ১ লক্ষ্য মানুষ গৃহহীন হয়ে পরেছে। কিন্তু সারা বিশ্ব নীরব। 
অসহায় ফিলিস্তিনিদের উপর ইজরাইলের বর্বরতা সাক্ষ্য প্রদান করে যে, ইজরাইল গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষক দেশগুলি হৃদয়, বিবেক, চিন্তা ও চেতনা বর্জিত। তাদের হৃদয় বন্য প্রাণীদের চেয়ে কঠোর!!! তাদের কর্মকাণ্ড, অত্যাচার ও বর্বরতা দেখে বন্য পশুরাও লজ্জিত। কারণ আপনি দেখতে পাবেন বেশিরভাগ প্রাণী এই বর্বর ও অত্যাচার পশ্চিমা বিশ্বের তুলনায় একে অপরের প্রতি দয়ালু এবং সহানুভূতিশীল।
 আজকে গোটা বিশ্ব নীরব। ফিলিস্তিনকে সমর্থন দিতে মুসলিম হওয়া প্রয়োজন নেই, বিবেকবান মানুষ হওয়া যথেষ্ট। গাজার মর্মান্তিক ও সচনীয় পরিস্থিতি খোলা কারাগারের সাক্ষী। জি, হ্যাঁ! গাজা বর্তমান বিশ্বে পৃথিবীর সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়েছে। গাজা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কারাগার। 



      

Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

ওয়াকফ আইন ও মুসলিম ঐক্য

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।