মক্তব ও জুনিয়র মাদ্রাসা শিক্ষায় সংস্কার জরুরি। আব্দুর রাকিব নাদভী
মক্তব ও জুনিয়র মাদ্রাসা শিক্ষায় সংস্কার জরুরি, কারণ মক্তব ও জুনিয়র মাদ্রাসা শিক্ষাই হচ্ছে শিক্ষার মেরুদণ্ড। তাই আমাদের আবশ্যক করণীয় এই শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া। নচিত আমরা শিক্ষিত পরিবেশ গঠনে সঠিক সফলতা অর্জন করতে অক্ষম ও ব্যর্থ হব। মক্তব ও জুনিয়র মাদ্রাসার শিক্ষা সংস্কার করতে নিম্নের বিষয়গুলি গুরুত্ব দিতে হবে।
* মক্তব ও জুনিয়র মাদ্রাসা শিক্ষা সম্পর্কে সব সময় সচেতন থাকতে হবে এবং শিক্ষার ক্ষেত্রে কোন ধরনের অলসতা ও অবহেলা করা যাবে না। কারণ এই শিক্ষায় মানুষের জীবনে সকল পর্যায়ে প্রভাব ফেলে থাকে।
*মক্তব ও জুনিয়র মাদ্রাসায় শিক্ষা যথাযথ ভাবে না হওয়া পর্যন্ত সমাজে শিক্ষাগত সচেতনতা আসতে পারে না।
*মক্তব ও জুনিয়র মাদ্রাসা শিক্ষার জন্য নিম্নের মৌলিক বিষয়গুলির উপর বিশেষ যত্ন নেওয়া একান্ত জরুরী:-
১. অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করা।
২. পবিত্র আল কোরআন শুদ্ধ উচ্চারণ শিক্ষার জন্য দক্ষ ক্বারী নিয়োগ করা। কারণ সাধারণত আলিম সমাজ যারা হাফেজ অথবা ক্বারী নন তারা শুদ্ধ আকারে পবিত্র আল-কুরআন শিক্ষা দিতে অক্ষম ও ব্যর্থ হয়ে থাকেন।
৩. আরবি , বাংলা ,অংক ও ইংরেজি সহ সকল বিষয়ের পঠন পাঠের জন্য দক্ষ ও ট্রেন্ড শিক্ষক (আলেম ও মাস্টার) নিয়োগ করা। সাধারণত দেখা যায়, মক্ত ও জুনিয়র মাদ্রাসা গুলিতে শিক্ষক নিয়োগের সময় দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয় না। প্রাধান্য দেওয়া হয় ওই সকল শিক্ষকদেরকে যারা স্বল্প বেতনে কাজ করতে ইচ্ছুক।
মনে করা হয় এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে যেহুতু বুনিয়াদি ও প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, তাই এখানে দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক দরকার নেই, একটু দুর্বল হলেও চলবে! এটি একেবারেই ভুল চিন্তাধারা ও ভুল হিসেব। প্রাথমিক শিক্ষা হোক অথবা উচ্চ শিক্ষা সব স্তরেই দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক একান্ত প্রয়োজন। এই বিষয়ে কোন পার্থক্য গ্রহনযোগ্য নয়।
৪. ছাত্র ও ছাত্রীদের সংখ্যা অনুপাত শিক্ষক নিয়োগ করা। সাধারণত আমরা দেখে থাকি যে, আমাদের সমাজে যে মক্তব এবং জুনিয়র মাদ্রাসা গুলি রয়েছে, সেখানে ছাত্র- ছাত্রীদের সংখ্যা অনুপাতে শিক্ষক নিয়োগ করা হয়না। ছাত্র -ছাত্রী অনুপাতে শিক্ষকের সংখ্যা সাধারণত কমই থাকে।
৫. শিক্ষা প্রদানের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদেরকে মারধর ও ভয়ের পরিবেশ ত্যাগ করে আধর ও স্নেহ ও খেলাধুলার মাধ্যমে শিক্ষা প্রদান করা।
৬. শিশুদের মানসিকতার দিকে লক্ষ্য রেখে শিক্ষা কেন্দ্রে খেলাধুলার বিশেষ ব্যবস্থা করা।
আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী উল্লিখিত বিষয়গুলোর ওপর জোর না দেওয়া পর্যন্ত, মক্ত, জুনিয়র ও শিশু কেন্দ্রীক মাদ্রাসা এবং স্কুলগুলিতে শিক্ষার উন্নতি সম্ভব নয়।
অতএব, সমাজের সকল বুদ্ধিমান, সচেতন ও শিক্ষা দরদী ব্যক্তি বিশেষ দের উচিত
মক্তব ও জুনিয়ার মাদ্রাসার শিক্ষার গুরুত্ব বোঝা এবং এটিকে আরও উন্নত করার জন্য প্রাণপোন চেষ্টা করা ।
আব্দুর রাকিব নাদভী, সম্পাদক দ্বিমাসিক পত্রিকা "তারজুমান আহলে হাদীস (বাংলা)" কলকাতা পশ্চিমবঙ্গ।
Comments
Post a Comment