জামিয়াতুল হোদা আল-ইসলামিয়া পশ্চিমবঙ্গের একটি আদর্শবান শিক্ষা প্রতিষ্ঠান।
জামিয়াতুল হোদা আল-ইসলামিয়া পশ্চিমবঙ্গের একটি আদর্শবান শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান পরিচিতি পশ্চিমবাংলার রাজধানী কোলকাতা পুরাতন বাণিজ্যিক শহর। এর পার্শ্ববর্তী চারটি জেলা হাওড়া , হুগলি , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ মুসলিম আবাদী। কিন্তু এখানকার লোকেরা আর্থিকভাবে দুর্বল এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এই দুরবস্থা দেখে মাওলানা জাকি আহমদ মাদানী সাহেব ও তাঁর ঘনিষ্ঠ সহযোগিবৃন্দ শিক্ষা ও সমাজ কল্যাণ মূলক কাজের জন্য "কোলকাতা আলহুদা এডুকেশন্যাল এ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি ” নামে একটি সোসাইটি ২০০১ সালে প্রতিষ্ঠা করেন। সোসাইটি প্রথম দিন থেকেই নিজ লক্ষ্য অর্জনে সক্রিয়। এবং শিক্ষা ও চরিত্র গঠনের ক্ষেত্রে মূল্যবান সেবা প্রদান করে সমাজে স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। সোসাইটি তার মিশনকে এগিয়ে নিতে বিভিন্ন বিভাগ প্রতিষ্ঠা করেছে , যার একটি সংক্ষিপ্ত রূপরেখা ও বর্ণনা নিম্নে দেওয়া হল: জামিয়াতুল হোদা আল-ইসলামিয়া মুসলিমদের মধ্যে শিক্ষা ও শিক্ষাসচেতনতা গড়ে তোলার জন্য একটি আবাসিক শিক্ষা প্...