Posts

Showing posts from March, 2023

সিয়াম পালন অবস্থায় রক্ত দান করার বিধান। আব্দুর রাকিব নাদভী

Image
 সিয়াম পালন অবস্থায় রক্ত দান করার বিধান। আব্দুর রাকিব নাদভী সিয়াম পালন অবস্থায় রক্তদান করলে রোজা ভঙ্গ হয় না। এই মর্মে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সা.) হজের জন্য ইহরাম বাঁধা অবস্থায় শরীর থেকে শিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন এবং সিয়াম পালন অবস্থায়ও শরীর থেকে শিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন। ( সহীহ আল বুখারী হাদীস নং ১৯৩৯) সহীহ আল বুখারীর আরো একটি হাদীসে বর্ণিত হয়েছে, হযরত সাবিত আল বুনানী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত আনাস বিন মালেক (রা.) কে জিজ্ঞাসা করা হল যে, সিয়াম পালনকারীর জন্য শরীর থেকে শিঙ্গা লাগিয়ে রক্ত বের করাকে আপনি কি অপছন্দ করেন? জবাবে তিনি বলেন, না, আমি অপছন্দ করি না। তবে দুর্বল হয়ে পড়ার ভয় থাকলে ভিন্ন কথা। (সহীহ আল বুখারী হাদীস নং ১৯৪০) এছাড়া রক্তদান একজন রোগীর সেবার অন্তর্ভুক্ত। কারণ পবিত্র কোরআনে আছে, যে ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করল, সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করল। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীন এই প্রসঙ্গে বলেন: যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে, সে যেন স...

উত্তম চরিত্রের আধার বিশ্ব নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

Image
 উত্তম চরিত্রের আধার বিশ্ব নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রাকিব নাদভী সুলুল্লাহ সা. আদর্শ থেকে আজ মুসলিম সমাজ দিনের পর দিন দূরে চলে যাচ্ছে। অথচ সিরা-তুন-নবীই হল এই উম্মতের একমাত্র আদর্শ। এই মর্মে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন বলেন:  لَقَد كانَ لَكُم فى رَسولِ اللَّهِ أُسوَةٌ حَسَنَةٌ لِمَن كانَ يَرجُوا اللَّهَ وَاليَومَ الءاخِرَ وَذَكَرَ اللَّهَ كَثيرًا অর্থ: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্যে রসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে। (সুরা আল আহযাব আয়াত নং ২১) এই আদর্শ হল পরশ পাথর, যার পরশে মাটি হয় সোনা। যে আদর্শ ধারণ করে সাধারণ মানুষ হয় সর্বোৎকৃষ্ট মানব। যে আদর্শ চর্চার যুগ হয় ইতিহাসের সোনালি যুগ। আর সত্যিকারের মানুষ হওয়ার জন্য এই আদর্শের কোনও বিকল্প নেই। অতএব, নির্দিষ্ট দিন, মাসে এত আয়োজনের গতানুগতিকতা থেকে বের হয়ে নবী সা.-এর আদর্শকে নিজ জীবনে বাস্তবায়ন করাই সময়ের দাবি। মানবজীবনের সব অঙ্গন, মূহুর্ত, ব্যক্তি-পরিবার, সমাজ-রাষ্ট্র সব ক্ষেত্রেই আছে নবী সা.-এর আদর্শ। প্রাকৃতিক প্রয়োজন পূরণ থেকে নিয়ে রাষ্ট্রপরিচা...
Image
 রমজান মাসের ফজিলত রমজান মাস মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ ও বরকতময় মাস। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামীন এই মাসেই বরকতময় গ্রন্থ পবিত্র আল কুরআন অবতীর্ণ করেছেন। এই মর্মে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন বলেন:  شَهرُ رَمَضانَ الَّذى أُنزِلَ فيهِ القُرءانُ هُدًى لِلنّاسِ وَبَيِّنٰتٍ مِنَ الهُدىٰ وَالفُرقانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهرَ فَليَصُمهُ ۖ وَمَن كانَ مَريضًا أَو عَلىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِن أَيّامٍ أُخَرَ ۗ يُريدُ اللَّهُ بِكُمُ اليُسرَ وَلا يُريدُ بِكُمُ العُسرَ وَلِتُكمِلُوا العِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلىٰ ما هَدىٰكُم وَلَعَلَّكُم تَشكُرونَ অর্থ: রমযান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোযা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমা...

সিয়াম পালন কারীর ফজিলত ও মর্যাদা।

Image
 সিয়াম পালন কারীর ফজিলত ও মর্যাদা। ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে সিয়াম পালন করা। এই মর্মে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:  بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمدا رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج و صوم رمضان ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর, আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল এই সাক্ষ্য প্রদান করা, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, রমজানের রোজা রাখা। (সহি: বুখারী হাদিস নং ৮ সহি মুসলিম হাদিস নং ১৯-২২) সিয়ামের মাধ্যমে একজন মানুষ আল্লাহভীরু ও মুত্তাকী হতে পারে। এই প্রসঙ্গে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে বলেন:  يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে মুমিনগণ ! তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়। (সুরা বাকারা আয়াত ১৮৩) আরমুত্তাকী ও আল্লাহভীরু ব্যক্তি কি আল্লাহ রাব্বুল আলামীন পছন্দ করেন এবং আল্লাহ ম...