সিয়াম পালন অবস্থায় রক্ত দান করার বিধান। আব্দুর রাকিব নাদভী

 সিয়াম পালন অবস্থায় রক্ত দান করার বিধান।

আব্দুর রাকিব নাদভী



সিয়াম পালন অবস্থায় রক্তদান করলে রোজা ভঙ্গ হয় না। এই মর্মে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সা.) হজের জন্য ইহরাম বাঁধা অবস্থায় শরীর থেকে শিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন এবং সিয়াম পালন অবস্থায়ও শরীর থেকে শিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন। ( সহীহ আল বুখারী হাদীস নং ১৯৩৯)

সহীহ আল বুখারীর আরো একটি হাদীসে বর্ণিত হয়েছে, হযরত সাবিত আল বুনানী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত আনাস বিন মালেক (রা.) কে জিজ্ঞাসা করা হল যে, সিয়াম পালনকারীর জন্য শরীর থেকে শিঙ্গা লাগিয়ে রক্ত বের করাকে আপনি কি অপছন্দ করেন? জবাবে তিনি বলেন, না, আমি অপছন্দ করি না। তবে দুর্বল হয়ে পড়ার ভয় থাকলে ভিন্ন কথা। (সহীহ আল বুখারী হাদীস নং ১৯৪০)

এছাড়া রক্তদান একজন রোগীর সেবার অন্তর্ভুক্ত।

কারণ পবিত্র কোরআনে আছে, যে ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করল, সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করল। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীন এই প্রসঙ্গে বলেন: যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে, সে যেন সব মানুষকেই হত্যা করে। এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে। (সুরা মায়েদা আয়াত নং ৩২)

শরীয়তের উক্ত দলিল এবং ব্যাখ্যা ও বিশ্লেষণ থেকে স্পষ্ট যে, সিয়াম পালন অবস্থায় রক্ত দান করলে রোজা ভঙ্গ হবে না ইন-শা-আল্লাহ। বরং সিয়ামের সাওয়াবের পাশাপাশি মানব মানবসেবারও সওয়াব পাওয়া যাবে। ইন-শা-আল্লাহ।

Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।

বাংলা ভাষায় ইসলামী সংস্কৃতির প্রভাব।