Posts

Showing posts from February, 2023

শবে বরাত সহীহ হাদীসের আলোকে।

Image
 শবে বরাত সহীহ হাদীসের আলোকে। শবে বরাত বা মধ্য শাবানের রাত এর মর্যাদা সম্পর্কে অনেক কথা সমাজে প্রচলিত। মুসলিম বিশ্বের কিছু সংখ্যক মানুষ এই রাতে বিশেষ এবাদতে মগ্ন হয়ে পড়েন। যেমন বিশেষ মাহফিল, বিশেষ মোনাজাত, তাবারুক বিতরণ, কবর জিয়ারত ও বিশেষ সালাত ইত্যাদি। এ রাতের ফজিলত ও মর্যাদা সম্পর্কে কথিত সকল বক্তব্য কতটুকু শরীয়ত সম্মত এবং এ রাতের বিশেষ এবাদত পবিত্র আল কুরআন ও সুন্নাহর আলোকে কতটুকু গ্রহণযোগ্য এই বিষয়কে কেন্দ্র করে মুসলিম জাতি বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন। আসুন, মতভেদ ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পবিত্র আল কুরআন ও সহীহ হাদীসের আলোকে এ রাতের মর্যাদা, ফজিলত, গুরুত্ব ও করণীয় সম্পর্কে অবগত হই। বিশুদ্ধ, নির্ভেজাল ও সহীহ হাদীসের বর্ণনা অনুযায়ী    শাবান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে সহীহ সূত্রে যে এবাদত গুলো প্রমাণিত সেটি হল বেশি বেশি সিয়াম পালন করা। সহীহ আল বুখারী এবং সহীহ মুসলিম উভয়ই গ্রন্থে বর্ণিত রয়েছে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করতেন।  عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللهِ ...

সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্রীয় জমঈয়তে আহলে হাদীস হিন্দের সম্মিলিত ফতোয়া।

Image
 সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্রীয় জমঈয়তে আহলে হাদীস হিন্দের সম্মিলিত ফতোয়া অনুবাদক: আব্দুর রাকিব নাদভী কেন্দ্রীয় জমিয়তে আহলে হাদিস হিন্দের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী প্রতিবেদন বড় বড় ইসলামিক স্কলার এবং প্রায় এক ডজন আলেম সমাজের স্বাক্ষর সহিত ফতোয়া জারি করা হয়েছে।  প্রশ্ন: বর্তমানে বিশ্বে সন্ত্রাসের নামে শোরগোল চলছে। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে স্থানীয় গণমাধ্যম, সর্বত্রই সন্ত্রাসের আওয়াজ শোনা যাচ্ছে। এবং সন্ত্রাস বর্তমানে নানা রূপ ধারণ করেছে। যেমন:  বিস্ফোরণ,  নাশকতা, প্রাক হাইজ্যাকিং, অপহরণ, হত্যা, সুইসাইড স্কোয়াড, প্লেন হাইজ্যাক করে যাত্রীদের নিয়ে ধ্বংস করা, বাস হাইজ্যাক করে ধ্বংস করা। এই  ধরণের সন্ত্রাসের ফলে সম্পদ নষ্ট হয়, সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি হয়। জনসাধারণের বিভিন্ন স্থাপনা ধ্বংস করা হয়। এবং হারিয়ে যাচ্ছে নিষ্পাপ মানুষের প্রাণ। এসব বিষয়ে আলেম সমাজ ও ইসলামিক পন্ডিত মুফতিদের মতামত কি?  ব্যাখ্যা করুন। উপরে উল্লিখিত ক্রিয়াকলাপ সমূহের কি কোথাও কোন ক্ষেত্রে  বৈধতা আছে? শরীয়তের দৃষ্টিতে তাঁদের অবস্থান কি? এবং শরীয়ত তাঁদের...

ইসলামিক কুইজ (পর্ব ১)

Image
 কুইজ প্রশ্ন উত্তর। ১- পবিত্র আল-কোরআনে কতজন নবীর আলাইহি মুস্-সালাম এর নাম উল্লেখ আছে?  উত্তর: ২৫ জন। ২- পবিত্র আল-কোরআন সর্ব প্রথম কথায় নাযিল হয়। উত্তর: হেরা পর্বতের গুহায়। ৩- সর্ব প্রথম পবিত্র আল-কোরআনের বাংলা অনুবাদ কে করেন? উত্তর: মাওলানা আমীর উদ্দীন বসুনিয়া। ৪- শিরক কাকে বলে?  উত্তর: আল্লাহর যাত, সিফাত, বৈশিষ্ট্য, গুণাবলী ও এবাদতের মধ্যে কোন সৃষ্টি ও বস্তূকে অংশীদার সাব্যস্ত করা। ৫- তাওহীদ কি?  উত্তর: আল্লাহকে তার যাত, সিফাত,বৈশিষ্ট্য, গুণাবলী ও এবাদতের মধ্যে একক বলে বিশ্বাস করা। আর সকল প্রকার মিথ্যা উপাস্য সমূহকে অস্বীকার করা। ৬- তাওহীদ কয় প্রকার? উত্তর: ৩ প্রকার।