Posts

Showing posts from March, 2022

স্বাগতম ! মাহে রমজান।

Image
 স্বাগতম ! মাহে রমজান। জাকী আহমাদ আল মাদানী অনুবাদ : আব্দুর রাকিব নাদভী আমরা পবিত্র রমজান মাসকে স্বাগত জানায়। স্বাগতম মাহে রমজান। এই মাসটি হলো বরকতময় এবং মর্যাদাময় মাস। সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায় এই মাসকে পেয়ে বেশ আনন্দিত ও আশান্বিত হয় । কারণ এই মাসের ফযিলতের মাধ্যমে সমগ্র পৃথিবীর মুসলিম সম্প্রদায় মহান আল্লাহর নৈকট্য লাভ করে থাকেন । এর প্রথম অংশটি হলো রহমতের অংশ , দ্বিতীয়টি ক্ষমা এবং মাগফেরাতের এবং তৃতীয়াংশ হলো জাহান্নাম থেকে মুক্তি বা নাজাতের অংশ। রমজান মাস  প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :   عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا جَاءَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ وَصُفِّدَتِ الشَّيَاطِينُ.  হযরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাস শুরু হয় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় এবং নরকের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শি...

আল্লাহর পরিচয়

  আল্লাহর পরিচয় আব্দুর রাকিব নদভী আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক নর - নারী , বিশেষ করে প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য । মানুষ যার উপাসনা ও পূজা করে ,  তার সম্পর্কে জ্ঞান রাখা একান্ত দরকার ।   নিজ উপাস্যকে না চিনে কি করে মানুষ তার এবাদত করে ? তাই আসুন আল্লাহ যিনি একমাত্র উপাসনার অধিকারী ,  তার সম্পর্কে কিছু জ্ঞান লাভ করি । " আল্লাহ "  শব্দটি হল আরবি শব্দ ।   সৃষ্টিকর্তার সত্তাবাচক নাম ।   ইলাহ " اله শব্দ থেকে গঠন হয়েছে যার অর্থ হলো উপাস্য বা মাবুদ ।   মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামীন স্বয়ং বলেন :   إِنَّنى أَنَا اللَّهُ لا إِلٰهَ إِلّا أَنا۠ فَاعبُدنى وَأَقِمِ الصَّلوٰةَ لِذِكرى অর্থাৎ নিশ্চয় আমিই আল্লাহ ।   আমি ছাড়া কোন উপাস্য নেই ।   অতএব তুমি আমারই এবাদত কর । এবং আমাকে স্মরণ করার জন্য স্বলাত কায়েম কর ।               ( সুরা ত্বহা আয়াত...