(দ্বিতীয় পারা)
( দ্বিতীয় পারা) ( দ্বিতীয় পারায় ( 16) রুকু এবং ( 111) আয়াত সমূহ আছে) سَيَقولُ السُّفَهاءُ مِنَ النّاسِ ما وَلّىٰهُم عَن قِبلَتِهِمُ الَّتى كانوا عَلَيها ۚ قُل لِلَّهِ المَشرِقُ وَالمَغرِبُ ۚ يَهدى مَن يَشاءُ إِلىٰ صِرٰطٍ مُستَقيمٍ ( ১৪২) [142] " শীঘ্রই মূর্খ লোকেরা (ইহুদী এবং যারা সত্যকে অস্বীকার করে) বলবে যে মুসলমানদেরকে কি জিনিস এই কিবলা ( بيت المقدس ) বায়তুল মাকদিস থেকে ফিরিয়ে দিয়েছে ? যে ক্বিবলার দিকে তাঁরা আগে নামায পড়ত , আপনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলে দিন: "পূর্ব" ও " পশ্চিম" আল্লাহরই , তিনি যাকে ইচ্ছা সোজা পথ দেখান"। * নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম " 16" বা " 17" মাস ধরে بيت المقدس (বায়তুল মাকদিস) এর দিকে মুখ করে নামাজ আদায় করতেন এবং ইচ্ছা প্রকাশ করেন যেন কাবা ঘরের দিকে মুখ ফিরে দেওয়া হয় , যেটি ইব্রাহিম আলাইহিস সালাম এর কিবলা ছিল , আল্লাহ আশা পূরণ করেন , এবং কাবা ঘরের দিকে মুখ করার আদেশ দিলেন। (সহীহ বুখারী কিতাবুল ঈমান , নামাজ ঈমানের অঙ্গ অধ্যায় - হাদিস -...