বড়দিন বা ক্রিসমাস উদযাপন। আব্দুর রাকিব নাদভী
বড়দিন বা ক্রিসমাস উদযাপন। আব্দুর রাকিব নাদভী বড়দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে ঈসা আলাইহিমুস সালাম এর জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটিই ঈসা আলাইহিমুস সালাম এ প্রকৃত জন্মদিন কিনা তা কারো সঠিক জানা নেই। খ্রিস্টানদের মতে এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মারিয়াম আলাইহাস সালাম এর গর্ভে প্রবেশ করেন ঈসা আলাইহিমুস সালাম। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে ঈসা আলাইহিমুস সালাম এর জন্মতারিখ ধরা হয়। অন্যমতে একটি খ্রিস্টানদের ধর্মীয় উৎসব নয় বরং ঐতিহাসিক রোমান উৎসব। আবার কেউ কেউ বলেছে: উত্তর গোলার্ধের দক্ষিণ অয়নান্ত দিবসের অনুষঙ্গেই ২৫ ডিসেম্বর তারিখে ঈসা আলাইহিমুস সালাম এর জন্মজয়ন্তী পালনের প্রথাটির সূত্রপাত হয়। এককথায় বলি: ক্রিসমাস(Christmas) বলতে মূলত ঈসা আলাইহিমুস্ সালাম এর জন্মদিন উদযাপন কে বোঝায়। Christmas শব্দটি গ্রীক Christos ও লাতিন missa থেকে উদগত। গ্রীক ভাষায় Christos শব্দের অর্থ উদ্ধারকর্তা ,মাসীহা ইত্যাদি অর্থবোধক উপাধি, আর missa শব্দের অর্থ উৎসব। একখানে Christmas বলতে ঈসা আলাইহিমুস্ সালাম এর ...