লজ্জাস্থান এবং রসনা সংযত রাখা ঈমানের অংশ।

লজ্জাস্থান এবং রসনা সংযত রাখা ঈমানের অংশ।

 লজ্জাবোধ মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। মানুষের জীবনে লজ্জা যদি না থাকে তাহলে সে বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেন: 
إِنَّ  مِمَّا  أَدْرَكَ  النَّاسُ  مِنْ  كَلاَمِ  النُّبُوَّةِ إِذَا لَمْ تَسْتَحِي فَاصْنَعْ  مَا  شِئْتَ 
প্রথম যুগের আম্বিয়া-এ-কিরামের উক্তিসমূহ যা মানব জাতি লাভ করেছে, তন্মধ্যে একটি হল, “যদি তোমার লজ্জা না থাকে, তাহলে তুমি যা ইচ্ছা তাই কর। (সহীহ আল বুখারী হাদীস নং ৩৪৮৪)।
আর العي বলা হয়: সল্প বাক ও কম কথাবার্তা বলা। যে ব্যক্তি কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে, তার মুখ থেকে কোনো অশ্লীল ও অকেজো কথা বের হতে পারে না। মূলত এ অশ্লীল ও অশালীন কথাবার্তা ও  কাজ থেকে বিরত থাকার প্রতি উম্মতকে উৎসাহিত করা হয়েছে।
আর অশ্লীল ও অশালীন বাক্য মুখে উচ্চারণ করা লজ্জার পরিপন্থী এবং মুনাফিকদের পরিচয়। এসব আচারণকারী লোকদের মাধ্যমেই সমাজে ঝগড়া, বিদ্বেষ, হিংসা ও ফিতনা-ফ্যাসাদ ও বিপর্যের সৃষ্টি হয়। আল্লাহ রব্বুল আলামীন বলেন: 
 وَمِنَ النّاسِ مَن يُعجِبُكَ قَولُهُ فِى الحَيوٰةِ الدُّنيا وَيُشهِدُ اللَّهَ عَلىٰ ما فى قَلبِهِ وَهُوَ أَلَدُّ الخِصامِ،وَإِذا تَوَلّىٰ سَعىٰ فِى الأَرضِ لِيُفسِدَ فيها وَيُهلِكَ الحَرثَ وَالنَّسلَ ۗ وَاللَّهُ لا يُحِبُّ الفَسادَ،وَإِذا قيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتهُ العِزَّةُ بِالإِثمِ ۚ فَحَسبُهُ جَهَنَّمُ ۚ وَلَبِئسَ المِهادُ
আর এমন কিছু লোক রযেছে যাদের পার্থিব জীবনের কথাবার্তা তোমাকে চমৎকৃত করবে। আর তারা সাক্ষ্য স্থাপন করে আল্লাহকে নিজের মনের কথার ব্যাপারে। প্রকৃতপক্ষে তারা কঠিন ঝগড়াটে লোক। যখন ফিরে যায় তখন চেষ্টা করে যাতে সেখানে অকল্যাণ সৃষ্টি করতে পারে এবং শস্যক্ষেত্র ও প্রাণনাশ করতে পারে। আল্লাহ ফাসাদ ও দাঙ্গা-হাঙ্গামা পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় যে, আল্লাহকে ভয় কর, তখন তার পাপ তাকে অহঙ্কারে উদ্বুদ্ধ করে। সুতরাং তার জন্যে দোযখই যথেষ্ট। আর নিঃসন্দেহে তা হলো নিকৃষ্টতর ঠিকানা। (সুরা আল বাকারাহ আয়াত নং ২০৪-২০৬)।






 

Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

ওয়াকফ আইন ও মুসলিম ঐক্য

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।