Posts

Showing posts from May, 2024

আলেমদের সম্মান ও মর্যাদা

  আলেমদের সম্মান ও মর্যাদা একজন আলেম দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ । মূল্যবান সম্পদ হারিয়ে গেলে যেমন মানুষ দিশেহারা হয়ে যায় , তেমনি কোনো আলেম মারা গেলে পুরো দেশ ও সমাজ দিশেহারা হয়ে যায়। عَنْ هِشَامٍ، عَنِ الْحَسَنِ قَالَ : كَانُوا يَقُولُونَ : « مَوْتُ الْعَالِمِ ثُلْمَةٌ فِي الْإِسْلَامِ لَا يَسُدُّهَا شَيْءٌ مَا اخْتَلَفَ اللَّيْلُ وَالنَّهَارُ হযরত হিশাম হইতে বর্ণিত হাসান বাসারী রাহি. বলেন: তারা বলতেন: “ আলিমের মৃত্যু হলো ইসলামের মধ্যে এমন এক শুন্যস্থান , যা কোন কিছুতেই পূরণ হবে না- যতদিন দিন-রাত আবর্তিত হতে থাকবে (কিয়ামত পর্যন্ত) । (সুনান আদ দারেমী ,   হাদীস নং ৩৩৩ , পরিচ্ছেদ নং ৩২ ইলম ও আলেমদের মর্যাদা , হাদীসের সনদ সহীহ) সমাজে আলেম-ওলামা না থাকলে মানুষ সঠিক পথ দিকনির্দেশনা পাবে না। পৃথিবীর সব মানুষ মনুষ্যত্ব ভুলে গিয়ে চতুষ্পদ জন্তুতে পরিণত হয়ে যাবে। তাই ইসলামে আলেম-ওলামাদের সম্মান ও মর্যাদা সর্বোচ্চ। যারা প্রকৃত আলেম , তাদের মর্যাদা আল্লাহর নিকট   অতি উচ্চ। এমনকি আল্লাহ রাব্বুল আলামীন তাঁর একত্ববাদের জন্য ফেরেশতা বর্গদের সাথে আলেমদেরকেও সাক্...