আলবেদা মাহে রমযান!
আলবেদা মাহে রমযান! রহমত, বরকত ও মাগফিরাতের মাস, রমযান মাস আমাদের নিকট থেকে বিদায় নিল। আগামী বছর এই বরকতময় মাস আমাদের ভাগ্যে জুটবে কিনা জানিনা? মানুষের জীবনের এক সেকেন্ডের গ্যারান্টি নেই। যারা এই বরকতময় মাস, সঠিক মূল্যায়ন করেছে, তাঁরাই হচ্ছে লাভবান ও সফল। আর যারা সঠিক মূল্যায়ন করতে পারেনি, তাঁরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। এই মর্মে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেনঃ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَىَّ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الْكِبَرَ فَلَمْ يُدْخِلاَهُ الْجَنَّةَ " . আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর...