আলবেদা মাহে রমযান!
আলবেদা মাহে রমযান!
রহমত, বরকত ও মাগফিরাতের মাস, রমযান মাস আমাদের নিকট থেকে বিদায় নিল। আগামী বছর
এই বরকতময় মাস আমাদের ভাগ্যে জুটবে কিনা
জানিনা? মানুষের জীবনের এক সেকেন্ডের গ্যারান্টি নেই। যারা এই বরকতময় মাস, সঠিক মূল্যায়ন করেছে, তাঁরাই হচ্ছে লাভবান ও সফল। আর যারা সঠিক মূল্যায়ন করতে পারেনি, তাঁরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। এই মর্মে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেনঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَىَّ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الْكِبَرَ فَلَمْ يُدْخِلاَهُ الْجَنَّةَ " .
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তার নাক ভূলুন্ঠিত হোক যার কাছে আমার নাম উল্লেখিত হল, কিন্ত সে আমার উপর দরূদ পাঠ করেনি। ভুলুন্ঠিত হোক তার নাক যার নিকট রমযান মাস এলো অথচ তার গুনাহ্ মাফ হয়ে যাওয়ার পূর্বেই তা পার হয়ে গেল। আর ভূলুন্ঠিত হোক তার নাক যার নিকট তার বাবা-মা বৃদ্ধে উপনিত হলো, কিন্ত তারা তাকে জান্নাতে প্রবেশ করায়নি (সে তাদের সঙ্গে ভাল আচরণ করে জান্নাত অর্জন করেনি)। (জামে' আত-তিরমিজি, হাদিস নং ৩৫৪৫ হাদিসের মান: হাসান সহিহ)
রমযান মাসের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন
مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
অর্থাৎ : যে ব্যক্তি ঈমানসহ পূণ্যের আশায় রমযানের সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। (সহীহ আল বুখারী হাদীস নং ৩৮)
যায় হোক পবিত্র রমজান মাস আমাদের নিকট থেকে বিদায় নিয়েছে, নিজ নিজ সাধ্য অনুযায়ী যতোটুকু সম্ভব হয়েছে, আমরা এই মাস আল্লাহর এবাদত এবং কল্যাণকর কাজে কাটিয়েছি, সারা বছর তাও যেন এইভাবে কাটানো যায় আমাদেরকে এর জন্য দৃঢ় সংকল্প করা উচিত। এই পবিত্র রমজান মাসে আমরা গুনাহ পরিহারের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিতাম, স্বলাতের প্রতি বেশিষ খেয়াল রাখতাম, জামাতের সহিত স্বলাত আদায়ের চেষ্টা করতাম, গরিব-দুঃখীদের সাহায্য করতাম, মিথ্যা, অশ্লীলতা ও যাবতীয় অন্যায় ও অপরাধ কাজ থেকে নিজেকে বিরত রেখেছিলাম —এই ধারাবাহিকতা যেন আমাদের জীবনে সব সময় অব্যাহত থাকে এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। হে আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক প্রদান কর। আমীন।
Comments
Post a Comment