লাগামবিহীন বিউরোক্রেসি শোষণের এজেন্ট
লা গামবিহীন বিউরোক্রেসি শোষণের এজেন্ট মোহাম্মদ ফারুক আজমি অনুবাদক: আব্দুর রাকিব নাদভী Bureaucracy ( আমলাতন্ত্র ) রাষ্ট্রের তিনটি প্রধান স্তম্ভের মধ্যে একটি । দুঃখজনক বিষয় দেশের বর্তমান আমলাতন্ত্র সংবিধান ও সংবিধানের নীতি ও আইনের সৎ প্রয়োগের পরিবর্তে শাসকদলের হাতে দাসীতে পরিণত হয়েছে । জনগণের অনুভূতি ও আশা - আকাঙ্খা অনুযায়ী সুষ্ঠুভাবে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা পরিচালনার চেয়ে তাদের কাছে শাসকদল বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । অবস্থা এতই জটিল যে , দেশের আদালত আমলাতন্ত্রকে নিয়ে নিজেদের আপত্তি প্রকাশ করছে । বিগত দিনগুলির কার্য কলাপ সাপেক্ষে দেশের সুপ্রিম কোর্ট আমলাতন্ত্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে । এবং তাদের তীব্র সমালোচনা করেছেন । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমনা বলেন : আমলা ও পুলিশ কর্মকর্তাদের আচরণ অত্যন্ত প্রশ্নবিদ্ধ । ঐ সমস্ত আমলাতন্ত্রের সদস্য যারা সরকারের সঙ্গে জড়িত হয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করে , তাদের সকলকে কারাগারে থাকা উচিত । প্রধান বিচারপতি...