বিশ্ব নবী صلى الله عليه و سلم কে কটূক্তি করা উন্মাদের কাজ।
বিশ্ব নবী صلى الله عليه و سلم কে কটূক্তি করা উন্মাদের কাজ। আব্দুর রাকিব নাদভী ن وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ * مَا أَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ * وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ * وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ অর্থ: নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে,আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন।আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার।আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।( সুরা আল কলম আয়াত নং ১-৪) সূরা আল-কলম মক্কায় অবতীর্ণ হয। এই সুরার় মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর প্রতি কাফের মুশরিক ও বেধর্মীদের দোষারোপের জবাব দেওয়া হয়েছে । তাদের সর্বপ্রথম দোষারোপ ছিল এই যে, তারা আল্লাহর প্রেরিত পূর্ণ বুদ্ধিমান, জ্ঞানী ও সর্বগুণে গুণান্বিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উন্মাদ ও পাগল বলত। সুরার প্রথম আয়াতসমূহে তাদের ভ্রান্ত ধারণা, শপথ ও প্রমান সহকারে খন্ডন করা হয়েছে। ব্যাখ্যা ও বিশ্লেষণ: উক্ত আয়াতে কলম এবং কলম দ্বারা যা কিছু লেখা হয় তার শপথ করে আল্লাহ তায়ালা কাফের-মুশরিক ও বেধরমীদের দোষারোপ খন...