ছোটদের বক্তব্য পর্ব (৫) বিষয়:হজ্বের গুরুত্ব ও মর্যাদা

 হজ্বের গুরুত্ব ও মর্যাদা



السلام عليكم ورحمه الله وبركاته

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين و الصلاه والسلام على رسول الله على رسوله النبي الكريم وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد : 

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا

ال عمران رقم: 97 

قال الرسول العظيم صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء الا الجنه

صحيح بخاري رقم: 1773

সম্মানিত উপস্থিতি,প্রিয় সহপাঠী এবং মুসলিম ভাইসকল! 

আমি আজকে যে বিষয় নিয়ে,  আপনাদের সামনে উপস্থিত হয়েছি,  তা হলো ইসলামের পঞ্চম স্তম্ভ হজ ।  আশা করি আপনারা মনোযোগ সহকারে শ্রোবণ করবেন । 

হজ্বর তথ্য হলো ইসলামের পঞ্চম স্তম্ভ । প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

ان الاسلام بني على خمس شهادة ان لا اله الا الله  واقام الصلاة وايتاء الزكاة وصيام رمضان وحج البيت

( صحيح مسلم كتاب الايمان رقم: 123 )

অর্থাৎ ইসলামের স্তম্ভ হল ৫টি।  সাক্ষ্য প্রকাশকরা , যে আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই । স্বলাত প্রতিষ্ঠা করা,  যাকাত প্রদান করা,  সিয়াম পালন করা এবং কাবা গৃহের হজ করা। 

যাদের নিকট মক্কা ভ্রমণ করার শারীরিক ক্ষমতা এবং অর্থ সম্পদ আছে,  তাদের প্রতি , জীবনে একবার কাবাগৃহে হজ করা ফরজ।  এই মর্মে স্বয়ং আল্লাহ রব্বুল আলামীন বলেন : 

ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا 

( ال عمران : 97 )

মাননীয় মুসলিম সমাজ ! 

হজ্বের খুব গুরুত্ব ও মর্যাদা রয়েছে,  এমনকি কেউ যদি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে হজ্ব আদায় করে, তবে তার অতীতের সকল পাপ মোচন হয়ে যায়।  প্রিয় রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলেন: 

من حج فلم يرفث ولم يفسق غفر له ماتقدم من ذنبه 

 (سنن الترمذي كتاب الحج رقم: 816)

যে ব্যক্তি হজ্ব করলো এবং পাপের কাজ আর অশ্লীলতা থেকে দূরে থাকলো,  তার অতীতের সমগ্র গুনাহ ক্ষমা করে দেওয়া হয় । এমনকি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন : 

من اتى هذا البيت فلم يرفث ولم يفسق رجع كما ولدته امه ( صحيح البخاري برقم: 3357 )

যে ব্যক্তি কাবাগৃহে হজ করলো এবং পাপ ও  অশ্লীলতা থেকে বেঁচে থাকলো,  সে ঐ শিশুর মত নিষ্পাপ হয়ে যায় , যে আজকেই ভূমিষ্ঠ হয়েছে ।

প্রিয় শ্রোতা ! 

একদা প্রিয়নবী সাল্লাল্লাহু ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে উত্তম আমল কি?  তিনি বললেন: 

ايمان بالله ورسوله

আল্লাহর প্রতি বিশ্বাস এবং নবী সাল্লাল্লাহু ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করা । আবার জিজ্ঞাসা করা হল তারপর কি ?  তিনি বললেন: 

الجهاد في سبيل الله

আল্লাহর পথে যুদ্ধ করা।  আবার জিজ্ঞাসাবাদ করা হলো।  তিনি উত্তর দিলেন: 

حج مبرور

গ্রহণযোগ্য হজ । 

( صحيح بخاري كتاب الايمان برقم: 26 )

গ্রহণযোগ্য হজের ফলাফল সম্পর্কে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

الحج المبرور ليس له جزاء الا الجنة

( صحيح بخاري،  كتاب العمرة رقم: 1773 ) 

গ্রহণযোগ্য হজের পরিনাম হলো জান্নাত। 

 সম্মানীয় দিনি বৈঠকের ভাই সকল ! 

দুঃখের বিষয় আজ আমরা মুসলিম সমাজ হজ সম্পর্কে অবহেলা করে থাকি । হজ্ব এমন এক এবাদত,  যদি গ্রহণ হয় , তবে তার পরিনাম হলো জান্নাত। এত বড় সুসংবাদ , গুরুত্ব ও মর্যাদা।  কিন্তু আমরা হতভাগা মানুষ , হজ সম্পর্কে অবহেলা ও অলসতা করে থাকি । হজের ক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে উদ্যোগ নেওয়া আবশ্যক কর্তব্য ও দায়িত্ব। 

আল্লাহ যেন সকল মুসলিম জাতিকে সঠিক সময়ে হজ্ব আদায় করার তৌফিক দান করেন।  আমিন

واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله على خير خلقه محمد واله وصحبه اجمعين

السلام عليكم ورحمه الله وبركاته


Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

ওয়াকফ আইন ও মুসলিম ঐক্য

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।