সিয়াম পালনে নেকি কত ?



সিয়াম পালনে কত নেকি?  এই মর্মে আমাদের জন্য একটি হাদিস যথেষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

كل عمل ابن ادم يضاعف الحسنه بعشر امثالها الى سبعمائة ضعف ، قال الله عز وجل الا الصوم ،  فانه لي ،  وانا اجزي به ، يدع شهوته وطعامه من اجلي

অর্থাৎ আদম সন্তানের প্রত্যেকটি সৎ  কাজের নেকী দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামীন বলেন: কিন্তু সিয়াম, এটি আমারই জন্য, আমি নিজেই তার প্রতিফল দান করব। বান্দা আমারই জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে, এবং পানাহার পরিত্যাগ করেছে।

(সহীহ মুসলিম , কিতাবুস্ সিয়াম হাদিস নং ২৭৬৩)

একই কথা সহীহ বুখারীতে বর্ণিত হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 

قال الله تعالى : يترك طعامه وشرابه وشهوته من اجلي، الصيام لي ، وأنا اجزي به

অর্থাৎ : আল্লাহ রাব্বুল আলামিন বলেন: বান্দা একমাত্র আমার জন্য,  তার পানাহার ও কামাচার বর্জন করেছে । সিয়াম আমার জন্যই,  আমি নিজেই তার পুরস্কার দিব। 

( সহি বুখারী , কিতাবুস সওম হাদিস নং ১৮৯৪ ) 

উক্ত হাদিস প্রমাণ করে যে , যারা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবং ইসলামী নিয়ম নীতি ও  বিধিবিধানকে মেনে সিয়াম পালন করে , তাদের জন্য অগণন নেকি রয়েছে । আল্লাহর রব্বুল আলামিন তাদেরকে নিজ ইচ্ছা অনুযায়ী পুরস্কার প্রদান করবেন।


Comments

Post a Comment

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

ওয়াকফ আইন ও মুসলিম ঐক্য

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।