সিয়াম পালনে নেকি কত ?
সিয়াম পালনে কত নেকি? এই মর্মে আমাদের জন্য একটি হাদিস যথেষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
كل عمل ابن ادم يضاعف الحسنه بعشر امثالها الى سبعمائة ضعف ، قال الله عز وجل الا الصوم ، فانه لي ، وانا اجزي به ، يدع شهوته وطعامه من اجلي
অর্থাৎ আদম সন্তানের প্রত্যেকটি সৎ কাজের নেকী দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামীন বলেন: কিন্তু সিয়াম, এটি আমারই জন্য, আমি নিজেই তার প্রতিফল দান করব। বান্দা আমারই জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে, এবং পানাহার পরিত্যাগ করেছে।
(সহীহ মুসলিম , কিতাবুস্ সিয়াম হাদিস নং ২৭৬৩)
একই কথা সহীহ বুখারীতে বর্ণিত হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :
قال الله تعالى : يترك طعامه وشرابه وشهوته من اجلي، الصيام لي ، وأنا اجزي به
অর্থাৎ : আল্লাহ রাব্বুল আলামিন বলেন: বান্দা একমাত্র আমার জন্য, তার পানাহার ও কামাচার বর্জন করেছে । সিয়াম আমার জন্যই, আমি নিজেই তার পুরস্কার দিব।
( সহি বুখারী , কিতাবুস সওম হাদিস নং ১৮৯৪ )
উক্ত হাদিস প্রমাণ করে যে , যারা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবং ইসলামী নিয়ম নীতি ও বিধিবিধানকে মেনে সিয়াম পালন করে , তাদের জন্য অগণন নেকি রয়েছে । আল্লাহর রব্বুল আলামিন তাদেরকে নিজ ইচ্ছা অনুযায়ী পুরস্কার প্রদান করবেন।

جزاكم الله خيرا
ReplyDelete