শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।
শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা। মাওলানা নুরুল আঈন সালাফি শিক্ষক মাদ্রাসা ইসলামিয়া ভাওয়ারা মধুবানী বিহার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতের দূত ও শান্তির প্রতীক। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীবাসীর জন্য বিশ্ব সৃষ্টি কর্তা আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে একটি বড় অনুগ্রহ ও নেয়ামত। এই নেয়ামত প্রসঙ্গে স্বয়ং বিশ্ব পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামীন বলেন, لَقَد مَنَّ اللَّهُ عَلَى المُؤمِنينَ إِذ بَعَثَ فيهِم رَسولًا مِن أَنفُسِهِم يَتلوا عَلَيهِم ءايٰتِهِ وَيُزَكّيهِم وَيُعَلِّمُهُمُ الكِتٰبَ وَالحِكمَةَ وَإِن كانوا مِن قَبلُ لَفى ضَلٰلٍ مُبينٍ আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে, তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন। তিনি তাদের জন্য তাঁর আয়াতসমূহ পাঠ করেন। তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন। বস্তুতঃ তারা ছিল পূর্ব থেকেই পথভ্রষ্ট। (সুরা আল ইমরান আয়াত নং ১৬৪) পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন তখন হয় যখন সারা বিশ্...