Posts

Showing posts from May, 2025

ওয়াকফ আইন ও মুসলিম ঐক্য

Image
ওয়াকফ আইন ও মুসলিম ঐক্য ওয়াকফ একটি ধর্মিয় বিষয়, মুসলিমদের সম্পত্তি, ইসলামিক শরীয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এর মধ্যে হস্তক্ষেপ শরিয়তে হস্তক্ষেপ, ওয়াকফ সম্পর্কে ইসলামে স্পষ্ট বিধান রয়েছে, বর্তমান সরকার কৌশলে এটি দখল করতে চায়, আমরা মুসলিম সমাজ সরকারের হস্তক্ষেপ কখনো মেনে নিতে পারি না, এটি হচ্ছে মুসলিমদের ঈমান ও অস্তিত্বের লড়াই, দেশের সংবিধান দেশের সকল নাগরিককে তাদের নিজস্ব ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, কিন্তু ওয়াকফ সম্পর্কে হস্তক্ষেপ মানেই সংবিধানে প্রদত্ত মুসলিমদের মৌলিক অধিকার ছিন্ন করা, এই নতুন ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ মূলত দেশের সংবিধান বিরোধী আইন,  দেশের সংবিধান নিয়ে ছিনিমিনি খেলা দেশের সুনাগরিক ও বুদ্ধিজীবীরা কখনো মেনে নিতে পারে না, যেমন দেশ রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব ঠিক সেভাবেই  দেশের সংবিধান রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব ও আবশ্যিক করণীয়। আজকে ভারতীয় মুসলিম সমাজ এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে। ওয়াকফ  সংশোধনী আইন ২০২৫ কেবল একটি প্রশাসনিক পরিবর্তন নয় এটি ভারতের সমগ্র নিরপেক্ষ ও বুদ্ধিজীবী এবং ঐ সকল মানুষ যারা দেশের ...