Posts

Showing posts from November, 2024

সুরা আল ফাতেহার অনুবাদ

সুরা আল ফাতিহা। আল্লাহর নামে শুরু করছি, যিনি বড় দয়ালু, অতি রহমকারী। যাবতীয় প্রশংসা আল্লাহরই, যিনি বিশ্বজগতের পালনকর্তা। যিনি বড় দয়ালু, অতি রহমকারী। যিনি প্রতিদান দিবস (কিয়ামত) এর মালিক। (হে আল্লাহ!) আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। (হে আল্লাহ!) আমাদেরকে সোজা পথে পরিচালিত কর। তাঁদের (নবীগণ, সৎ ব্যক্তিবর্গ, শহীদগণ এবং নেককার লোকদের) রাস্তায় পরিচালিত কর, যাদের প্রতি অনুগ্রহ করেছ, তাদের (ইহুদি এবং তাদের মতো লোকদের) রাস্তায় পরিচালিত করো না (যারা ইচ্ছাকৃতভাবে পথভ্রষ্ট হয়েছে এবং) যাদের উপর তুমি রাগান্বিত হয়েছ, এবং তাদের (খ্রিস্টান ও তাদের মতো লোকদের) রাস্তায় পরিচালিত করো না, যারা (সত্যকে জানার পর, তা অস্বীকার করার কারণে) পথভ্রষ্ট হয়েছে। ইহুদি: মুসা আলাইহিমুস্ সালাম এর অনুসারীদের কে ইহুদি বলা হয়। ঈসায়ী: ঈসা আলাইহিমুস্ সালাম এর অনুসারীদের কে ঈসায়ী বলা হয়। আব্দুর রাকিব নাদভী