শাবান মাস সহীহ হাদিসের আলোকে।
শাবান মাস সহীহ হাদিসের আলোকে। হিজরি সন অনুযায়ী মাসের সংখ্যা বারোটি। শাবান মাস হচ্ছে তার মধ্যে একটি। এই মাস সম্পর্কে সমাজে বিশেষ গুরুত্ব ও ফজিলত প্রচলিত হয়েছে। কিন্তু পবিত্র আল কোরআন ও সহীহ হাদীসসমূহ পর্যবেক্ষণ করে বোঝা যায় যে, শাবান মাস একটি সাধারণ মাস, অন্যান্য মাসের প্রতি এর কোনো বিশেষ গুরুত্ব, ফজিলত ও মর্যাদা নেই। তবে হ্যা এই মাসে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন। عَنْ أَبِي سَلَمَةَ أَنَّ عَائِشَةَ حَدَّثَتْهُ قَالَتْ لَمْ يَكُنْ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত,তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শা’বান মাসের চাইতে বেশী (নফল) সওম কোন মাসে পালন করতেন না। তিনি (প্রায়) পুরা শা’বান মাসই সওম রাখতেন। (সহিহ বুখারী, হাদিস নং ১৯৭০) عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ - رضى الله...