ফজরের দুই রাকাত সুন্নত।
ফজরের দুই রাকাত সুন্নত। আব্দুর রাকিব নাদভী আমরা সকলেই অবগত যে, স্বলাত হচ্ছে একজন মুসলিমের জীবনে অবিচ্ছিন্ন আমল। ঈমানের পর প্রথম আমল হচ্ছে স্বলাত। স্বলাত ছাড়া কোনো ব্যক্তি প্রকৃত মুমিন থাকতে পারে না। স্বলাত হচ্ছে একজন মুমিনের পরিচয়। যার জীবনে স্বলাত নেই, সে প্রকৃত পক্ষে ঈমান হারা। স্বলাত ছাড়া জান্নাত লাভের আশা করাই ভূল। স্বলাত হচ্ছে জান্নাতের চাবি। যেমন চাবি ছাড়া তালা খুলা যায় না, সেই মতো স্বলাত ছাড়া জান্নাতে প্রবেশ করা অসম্ভব। ইসলাম ধর্মে স্বলাতের একাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। স্বলাত সাধারণত দুই প্রকার: ফরজ স্বলাত, নফল স্বলাত। নফল স্বলাতের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে। এই মর্মে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ اللهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْء...