এক বৈঠকে দেওয়া তিল তালাক এক তালাক বলে গণ্য হবে।
প্রশ্ন: আমি আব্দুল মান্নান পিতা ওয়াহিদ আলী গ্রাম মান্দারগড় পো: নায়কড়ি, থানা তমলুক, জেলা: পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা। গত ১৪ সেপ্টেম্বর ২০২২ ঝগড়া, ক্রোধ ও রাগান্বিত অবস্থায় নিজ স্ত্রী পারভিন পিতা তৈকিবুর রহমানকে একসাথে তিন তালাক দেয়। কিছুদিন স্বামী স্ত্রী বিচ্ছিন্ন থাকার পর গত 9 ডিসেম্বর ২০২২ নিজ স্ত্রী পারভিনের সাথে সহবাসের মাধ্যমে ফিরিয়ে নিয়।/তারিখে আমদের মধ্যে শারীরিক সম্পর্ক (সহবাস) হয়। এখন আমরা উভয় পূণরায় এক সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে জীবন যাপন করতে ইচ্ছুক। এর পদ্ধতি কি ভাবে? পবিত্র আল কোরআন ও সহীহ হাদিস দ্বারা ফতোয়া দিয়ে আমাকে ধন্য করবেন।
উত্তর: الجواب بعون الله الوهاب
الحمد لله رب العالمين والصلاة و السلام على رسوله الأمين وعلى اله وصحبه اجمعين و من تبعهم باحسان إلى يوم الدين، امابعد
প্রশ্নে উল্লেখিত রয়েছে যে, আব্দুল মান্নান গত ১৪ সেপ্টেম্বর ২০২২ ঝগড়ার মাধ্যমে এবং ক্রোধ ও রাগান্বিত অবস্থায় নিজ স্ত্রী পারভিন পিতা তৈকিবুর রহমানকে একসাথে তিন তালাক দেয়। প্রকাশ থাকে যে, তালাক দেয়ার ক্ষেত্রে আব্দুল মান্নান পবিত্র আল-কোরআন ও সহীহ হাদিসের বিপরীত পদ্ধতি অবলম্বন করেছে। যেহেতু সে তিন তালাক একেই বৈঠকে দিয়েছে তাই তাঁর ঐ তিন তালাক এক তালাকে রাজয়ী ( طلاق رجعى) বলে গণ্য হবে।
এক সমাবেশে বৈঠকে যতবার তালাক দেওয়া হোক না কেন, স্বামীর অধিকার রয়েছে ইদ্দাতের মধ্যে মধ্যে সে তার স্ত্রী কে ফিরিয়ে নেওয়া। এই মর্মে বিখ্যাত হাদীস গ্রন্থ সুনানে আবু দাউদে বর্ণীত আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রুকানা রাজি আল্ লাহু আনহু কে আদেশ করেন তাঁর স্ত্রীকে ফিরিয়ে নিতে। প্রকাশ থাকে যে হযরত রুকানা রাজি আল্ লাহু আনহু তিনি তার স্ত্রী কে এক বৈঠকে তিন তালাক দিয়েছিলেন। হযরত রুকানা রাজি য়াল্লাহু আনহু বলে উঠলেন : হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি তো তাঁকে তিন তালাক দিয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম উত্তরে বললেন: আমি উক্ত বিষয়ে অবগত আছি, তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও।( সুনানে আবু দাউদ, কিতাবুত তালাক, হাদিস নং ২১৯৬ উক্ত হাদিসটিকে শাইখ আলবানী রহঃ হাসান বলেছেন।) দ্বিতীয় দলিল: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি য়াল্লাহু আনহুম থেকে বর্ণিত , তিনি হযরত রুকানা রাজি আল্ লাহু আনহু থেকে বর্ণনা করেন , হযরত রুকানা এক বৈঠকে তার স্ত্রী কে তিন তালাক দিয়ে ফেলে। তালাক দেয়ার পর খুব দুঃখ প্রকাশ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেনন: তুমি তালাক দেয়ার সময় কি পদ্ধতি অবলম্বন করে ছিলে? হযরত রুকানা রাজি আল্ লাহু আনহু উত্তরে বলেন: আমি একেই বৈঠকে তিন তালাক দিয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: এক তালাক হয়েছে, তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও। ( মুসনাদে আহমদ হাদীস নং ২৩৮৭, মুসনাদে আবী য়ালা হাদীস নং ২৫০০, উক্ত হাদীস টিকে শাইখ হুসেন সেলিম আসাদ সহীহ বলেছেন।)
উক্ত দলিল,ব্যাখ্যা ও বিশ্লেষণ থেকে স্পষ্ট যে, এক বৈঠকে দেওয়া তিন তালাক এক তালাকে রাজয়ী বলে গণ্য হয়, এবং স্বামীর অধিকার রয়েছে ইদ্দাতের মধ্যে মধ্যে সে তার স্ত্রী কে ফিরিয়ে নিতে পারে। উক্ত প্রশ্নে উল্লেখিত ব্যাখ্যা অনুযায়ী আব্দুল মান্নান আলি পারভিন পিতা তৈকিবুর রহমানকে নিজ স্ত্রী হিসেবে ৯ ডেসেম্বর ২০২২ অর্থাৎ ইদ্দাতের মধ্যেই শারীরিক সম্পর্ক ও সহবাসের মাধ্যমে ফিরিয়ে নিয়েছে। তাই তাঁরা পূনরায় নিকাহ ছাড়াই একসাথে স্বামী স্ত্রী হিসেবে জীবন যাপন করতে পারে।
هذا ما عندى والله اعلم بالصواب

Comments
Post a Comment