কাতারের সাহসিকতাকে সালাম

 কাতারের সাহসিকতাকে সালাম

 আব্দুর রাকিব নাদভী 


        কাতার একটি ছোট দেশ, মুসলিম দেশ, তার জনসংখ্যা হল মাত্র তিন মিলিয়ন। কিন্তু তার বিস্ময়কর কর্মের জন্য আজকাল বিশ্বের সকল স্থান ও সকল দেশে চর্চার বিষয় হয়ে পড়েছে। আজকে  প্রতিটি সমাবেশে দেশটির আলোচিত, প্রতিটি অঞ্চলে তার সুনাম ও চারদিক থেকে তার জন্যে প্রশংসার ধ্বনি উঠছে।  কাতার যেভাবে ফিফা বিশ্বফুটবল কাপকে যেভাবে সারা বিশ্বের সামনে ইসলামের পরিচয়ের জন্য ব্যবহার করতে সক্ষম হয়েছে, তাঁর এই কর্মে সারা বিশ্ব হতভম্ব। কাতারের এই বিস্ময়কর কর্মকান্ড কট্টরপন্থী দেশগুলোর গলার কাঁটা হয়ে উঠেছে, এই দৃশ্য তাঁরা সহ্য করতে পারেনি, একেই বারে চেঁচিয়ে উঠেছে, এবং কঠোর সমালোচনা আরম্ভ করেছে। কিন্তু তাদের কঠোর সমালোচনা, বিরোধীতা ও বয়কটের ধমক কাতারকে তাঁর মিশন থেকে এক চুল পরিমানও সরাতে পারেনি। কাতার একটি ছোট্ট দেশ হওয়া সত্ত্বেও সে ধৈর্য হারায়নি, প্রতিটি মিথ্যা ও অপপ্রচারের যথেষ্ট ও কৌশলগত জবাব দিয়েছে। আমি বিশ্বের সকল মুসলিমের পক্ষ থেকে কাতারকে সাধুবাদ ও সালাম জানাই। অবশেষে বিরোধীদের ঝড় থেমে যায় এবং জীবনের গতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

             এই উপলক্ষ্যে মন-মগজে বার বার একটি ঘটনা ঘুরপাক খাচ্ছে, যা ঘটেছিল আজ থেকে ঠিক এক বছর আগে, এক পবিত্র দেশে। যেখানে ধুমধাম করে চলচ্চিত্র উৎসব হালওয়ীন ও  নাচ-গানের আয়োজন করা হয়েছিল। যেখানে নগ্ন মেয়েদেরকে বাদ্যযন্ত্রের সুরে দুলতে দেখা যায়, সতীত্ব ও সতীত্বের গম্বুজ কেঁপে ওঠে।  এই কর্মসূচীর নেতৃত্বে ছিলেন স্বয়ং প্রিন্স। 






     প্রশ্ন হল, দুই দেশ, উভয়েই মুসলিম দেশ, কিন্তু দুই দেশের মনোভাবের মধ্যে এত পার্থক্য কেন?

 আসলে, এটি দৃঢ়সংকল্প, সাহস এবং ইচ্ছা শক্তির সাথে সম্পর্কিত। আপনি একেই জিনিসকে ধর্ম প্রচার প্রসার ও দাওয়াতের জন্যও ব্যবহার করতে পারেন। আর যদি অন্তর অপরিস্কার হয়, তবে পবিত্র ভূমিতে  বসেও ইসলামী সভ্যতা ধ্বংসের পরিকল্পনা করা যায়। 

    এখান থেকেই প্রমাণিত হয় যে, আল্লাহর রহমতে কারো একচেটিয়া অধিকার নেই, প্রকৃতি কখন কার কাছ থেকে কী কাজ নেবে, কেউ জানে না। একজন বান্দার কাজ হল  যথাসাধ্য সৃষ্টিকর্তার আনুগত্য করা।

হে আল্লাহ আমাদের সকলকে ইসলামের দাঈ হিসেবে গ্রহণ কর, এবং ইসলামের সকল বিধিনিষেধ মেনে জীবন যাপন করার তৌফিক দান কর। আমীন


Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।

বাংলা ভাষায় ইসলামী সংস্কৃতির প্রভাব।