অধিকাংশ দলিল নয়। অধিকাংশ কোনো দলিল নয়। দলিল হলো পবিত্র আল-কোরআন ও সহিহ হাদিস।
'অধিকাংশ' মানেই হক নয়।অধিকাংশ কোনো দলিল নয়। দলিল হলো পবিত্র আল-কোরআন ও সহীহ হাদীস।
➲অধিকাংশ লোক শির্ক করে।
➲অধিকাংশ লোক সৃষ্টিকর্তার আদেশ অমান্য করে।
➲অধিকাংশ লোক ধর্ম সম্পর্কে অন্ধ ।
➲অধিকাংশ লোক স্বলাত প্রতিষ্ঠা করে না।
➲অধিকাংশ লোক সুদ খায়।
➲অধিকাংশ লোক অবৈধপথে অর্থ সঞ্চয় করে ।
➲অধিকাংশ লোক নেশাদার দ্রব্য পান করে।
➲অধিকাংশ লোক বিভিন্ন তরিকা অনুসরন করে,,,
এটাই_বাস্তবতা
কিন্তু হক গ্রহণের ক্ষেত্রে মানুষ যে সকল বাঁধার সম্মুখীন হয় তাহলে নিম্নরূপ:
@ তাহলে কি আমাদের বাপ দাদারা এতদিন ভুল করে আসছেন?
@ অধিকাংশ মানুষই তো এই আমল করছে , তবে সবাই কি ভুল করছে?
অধিকাংশদের_ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন বলেন:
■►“অধিকাংশই অজ্ঞ” [সূরা আনআম : ১১১]
■►“অধিকাংশই নির্বোধ” [সূরা মায়িদাহ ১০৩]
■►“অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়” [সূরা ইউসুফ : ৬৮]
■►“অধিকাংশ লোকই অবগত নয়” [সূরা আনআম :৩৭]
■►“অধিকাংশই জানে না” [সূরা আরাফ : ১৩১]
■►“তুমি যতই প্রবল আগ্রহ ভরেই চাও না কেন, মানুষদের অধিকাংশই ঈমান আনবে না” [সূরা ইউসুফ :১০৩]
■►“আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না; বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না” [সূরা বাকারাহ: ৯৯-১০০]
■►“আমি তো তোমাদের কাছে সত্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী” [সূরা যুখরুফ :৭৮]
■►“তাদের অধিকাংশকেই আমি প্রতিশ্রুতি পালনকারী পাইনি, বরং অধিকাংশকে ফাসিকই পেয়েছি” [সূরা আরাফ : ১০২]
■►“তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরন কর তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে, তারা কেবল আন্দাজ-অনুমানের অনুসরন করে চলে; তারা মিথ্যাচার ছাড়া আর কিছুই করে না” [সূরা আনআম : ১১৬]
■►“ অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে।’’[সূরা ইউসুফ: ১০৬]
ধারনা কোন কাজে আসে না’’ [সূরা ইউসুফ : ৩৬]
■►“আমি কি তোমাদের জানাব কাদের নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি চরম মিথ্যুক ও পাপীর নিকট। ওরা কান পেতে থাকে আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী’’ [সূরা শু’আরা :২২১-২২৩]
■►“তারা তাদের পিতৃ-পুরুষদের বিপথগামী পেয়েছিল। অতঃপর তাদেরই পদাংক অনুসরন করে ছুটে চলেছিল। এদের আগের লোকদের অধিকাংশই গুমরাহ হয়ে গিয়েছিল” [সূরা সাফফাত : ৬৯-৭১]
۞ وَلَو أَنَّنا نَزَّلنا إِلَيهِمُ المَلٰئِكَةَ وَكَلَّمَهُمُ المَوتىٰ وَحَشَرنا عَلَيهِم كُلَّ شَيءٍ قُبُلًا ما كانوا لِيُؤمِنوا إِلّا أَن يَشاءَ اللَّهُ وَلٰكِنَّ أَكثَرَهُم يَجهَلونَ
আমি যদি তাদের কাছে ফেরেশতাদেরকে অবতারণ করতাম এবং তাদের সাথে মৃতরা কথাবার্তা বলত এবং আমি সব বস্তুকে তাদের সামনে জীবিত করে দিতাম, তথাপি তারা কখনও বিশ্বাস স্থাপনকারী নয়; কিন্তু যদি আল্লাহ চান। কিন্তু তাদের অধিকাংশই মুর্খ।
( সূরা আনআম আয়াত নং ১১১)
وَقالوا لَولا نُزِّلَ عَلَيهِ ءايَةٌ مِن رَبِّهِ ۚ قُل إِنَّ اللَّهَ قادِرٌ عَلىٰ أَن يُنَزِّلَ ءايَةً وَلٰكِنَّ أَكثَرَهُم لا يَعلَمونَ
তারা বলেঃ তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোন নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? বলে দিনঃ আল্লাহ নিদর্শন অবতরণ করতে পূর্ন সক্ষম; কিন্তু তাদের অধিকাংশই জানে না। ( সূরা আনআম 37)
وَإِن تُطِع أَكثَرَ مَن فِى الأَرضِ يُضِلّوكَ عَن سَبيلِ اللَّهِ ۚ إِن يَتَّبِعونَ إِلَّا الظَّنَّ وَإِن هُم إِلّا يَخرُصونَ
আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে। ( সুরা আনআম আয়াত নং 116)
لَقَد جِئنٰكُم بِالحَقِّ وَلٰكِنَّ أَكثَرَكُم لِلحَقِّ كٰرِهونَ
আমি তোমাদের কাছে সত্যধর্ম পৌঁছিয়েছি; কিন্তু তোমাদের অধিকাংশই সত্যধর্মে নিস্পৃহ! ( সূরা যুখরুফ 78]
وَلَمّا دَخَلوا مِن حَيثُ أَمَرَهُم أَبوهُم ما كانَ يُغنى عَنهُم مِنَ اللَّهِ مِن شَيءٍ إِلّا حاجَةً فى نَفسِ يَعقوبَ قَضىٰها ۚ وَإِنَّهُ لَذو عِلمٍ لِما عَلَّمنٰهُ وَلٰكِنَّ أَكثَرَ النّاسِ لا يَعلَمونَ
তারা যখন পিতার কথামত প্রবেশ করল, তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারল না। কিন্তু ইয়াকুবের সিদ্ধান্তে তাঁর মনের একটি বাসনা ছিল, যা তিনি পূর্ণ করেছেন। এবং তিনি তো আমার শেখানো বিষয় অবগত ছিলেন। কিন্তু অনেক মানুষ অবগত নয়।( সুরা ইউসুফ আয়াত নং ৬৮)
وَ مَا یَتَّبِعُ اَکۡثَرُهُمۡ اِلَّا ظَنًّا ؕ اِنَّ الظَّنَّ لَا یُغۡنِیۡ مِنَ الۡحَقِّ شَیۡئًا ؕ اِنَّ اللّٰهَ عَلِیۡمٌۢ بِمَا یَفۡعَلُوۡنَ
তাদের অধিকাংশই কেবল ধারণার অনুসরণ করে, সত্যের মুকাবালায় ধারণা কোন কাজে আসে না। তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহ সর্বাধিক অবগত।
( সুরা ইউনুস আয়াত নং ৩৬)
পবিত্র আল কুরআনের উক্ত আয়াতসমূহ থেকে স্পষ্ট যে অধিকাংশ কোন দলিল নয়, অধিকাংশ মানব যাকে সাপোর্ট করে সেটাই হক, এমন কথা নয়। অধিকাংশ মানুষ যে পথ অনুসরণ করে, সেটাই সরল সঠিক বা হক পথ এমন কোথাও প্রমাণিত নেই। হক এবং সরল সঠিক পথ একমাত্র ঐ পথ যা পবিত্র আল কোরআন আল কারীম এবং সহিহ হাদীস দ্বারা প্রমাণিত।
অতএব সমগ্র বিশ্ব বাসীর উপর অপরিহার্য ঐ পথ অনুসরণ করা যা পবিত্র আল কোরআন এবং সহিহ হাদীস দ্বারা প্রমাণিত এবং পবিত্র আল-কোরআন এবং সহিহ হাদিস থেকে প্রমানিত পথ হচ্ছে মাত্র একটি সেটি হল ইসলাম। তাই ইসলাম কে জীবনে বাস্তবায়ন করা বিশ্বের সকল মানুষের উপর অপরিহার্য।



Comments
Post a Comment