দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব।
ভারত আমাদের দেশ, গঙ্গা যামুনা সভ্যতা হলো এদেশের সৌন্দর্য । এখানে বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষ বসবাস করে।
আমাদের দেশে গণতন্ত্রের একটি নিজস্ব জায়গা রয়েছে। আমরা সকলে অবগত যে ১৯৪৭ সালে কঠোর পরিশ্রম, লক্ষ লক্ষ নাগরিকের কুরবানী ও বলিদানের বিনিময়ে আমরা ব্রিটিশ অত্যাচারী শাসকের হাত থেকে দেশকে মুক্ত ও আজাদ করেছি।1950 সালের 26 জানুয়ারি 1935 সাল থেকে কার্যকর থাকা সংবিধান বাতিল করে ভারতের
নিজস্ব সংবিধান কার্যকর হয়। ভারতের সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে, ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে পরিনতি হয়। দেশের সমস্ত নাগরিকে সমান অধিকার দেওয়া হয়েছে।
কিন্তু দুঃখের বিষয় আজও দেশের সর্বত্র সংখ্যালঘুরা নিপীড়ন ও বর্বরতার শিকার। ধর্মীয় সহনশীলতা সংবিধানের মধ্যেই সীমাবদ্ধ। বাইরে ধর্মীয় নিপীড়ন চালানো হচ্ছে। স্বাধিনতার ৭৩ তম দিবস পরেও আজকে দেশের সর্বত্র সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় নিজেকে স্বাধীন অনুভব করতে বার্থ্য।
Comments
Post a Comment