ছোটদের বক্তব্য পর্ব (২) বিষয়: স্বলাত

 স্বলাত





السلام عليكم ورحمه الله وبركاته 

نحمده ونصلي على رسوله الكريم اما بعد : 

اعوذ بالله من الشيطان الرجيم،  بسم الله الرحمن الرحيم قال الله تعالى : ان الصلاه كانت على المؤمنين كتابا موقوتا و قال النبي الكريم صلى الله عليه وسلم  " بين الرجل وبين الشرك والكفر ترك الصلاه " ( صحيح البخاري كتاب الايمان رقم : 257) 

মঞ্চে উপস্থিত সভাপতি মহাশয় , উপস্থিত বিচারকমণ্ডলী , অতিথিবৃন্দ এবং প্রিয় শ্রোতা!

 আজকে আমি যে বিষয় নিয়ে মঞ্চে দন্ডায়মান হয়েছি,  তা হলো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, স্বলাত।

  প্রিয় শ্রোতা !

স্বলাত হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। যে স্বলাত ঠিকমত আদায় করল , সেই স্তম্ভ কে টিকিয়ে রাখল। আর যে স্বলাত ত্যাগ করল , স্তম্ভকে ভেঙে দিল।  এই মর্মে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

 راس الامر الاسلام وعموده الصلاة ( سنن الترمذي رقم : 2825 ) 

ইসলামের মুল হলো ঈমান এবং স্তম্ভ হল স্বলাত।  উপস্থিত ভাই সকল !

মহাপ্রলয়ের দিন সর্বপ্রথম প্রশ্ন সালাত সম্পর্কে হবে।  যদি স্বলাত সঠিক থাকে তবে পরিত্রান হবে,  আর যদি স্বলাত সঠিক না থাকে , তবে বিফল ও ক্ষতিগ্রস্ত হতে হবে । প্রিয়নবী সাল্লাল্লাহু ইসলাম বলেন

ان اول ما يحاسب به العبد يوم القيامه من عمله صلاته فان صلحت فقد افلح وانجح وان فسدت فقد خاب وخسر

 ( سنن الترمذي كتاب الصلاه رقم: 415 )

প্রিয় শ্রোতা! 

 সমাজে কিছু সংখ্যক মানুষ রয়েছে , যারা স্বলাতকে অস্বীকার করেনা,  কিন্তু তাঁরা স্বলাতের সাথে অবহেলা করে,   সময়ের উপর সালাত প্রতিষ্ঠা করে না,  অলসতা করে,  যোহর পড়ে আসর পড়েনা, মাগরিব সময়মত আদায় করে ফজর সালাত আদায় করে না।  আল্লাহ রাব্বুল আলামীন এইধরনের লোকদেরদের উদ্দেশ্যে বলেন

 فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون (الماعون : 4-5)

দুর্ভাগ্য ঐ স্বলাত আদায়কারীদের জন্য যারা অলসতা ও অবহেলা সহিত স্বলাত আদায় করে। 

 প্রিয় সহপাঠীগণ ! 

 মহাপ্রলয়ের দিন যখন হিসাব-নিকাশ শেষ হয়ে যাবে নরকবাসী নরকে স্থান করবে এবং জান্নাতী মানুষ জান্নাতে আনন্দ ভোগ করবে।  এমতাবস্থায় জান্নাতে বসবাসকারী ব্যক্তি নরকের বসবাস কারী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবে , হে নরকবাসী!  কি কারনে আজকে তোমরা নরকে জ্বলন্ত আগুনে কষ্ট ভোগ করছো ?  তারা উত্তর দিবে , হায় আফসোস, কি বলবো ভাই  ? দুঃখের বিষয়

: 42-43 لم نك من المصلين ( المدثر

আমরা পৃথিবীর বুকে স্বলাত আদায় করিনি । তাই আজকে আমাদের এই দুর্দশা । আমরা জ্বলন্ত আগুনে অবস্থিত । 

ভাত্রী মন্ডলী! 

 দুঃখের বিষয় আমরা মুসলিম , কিন্তু আমাদের জীবনে স্বলাত নেই । আমাদের অধিকাংশ মানুষ স্বলাত প্রতিষ্ঠা করে না।  একটু ভাবুন স্বলাত ব্যতীত মহাপ্রলয়ের দিন আমাদের অবস্থা কি হতে পারে ?  স্বলাত হলো মুক্তির পথ । আল্লাহ বলেন

قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون  (المؤمنون: 1-2 )

অবশ্যই মোমিনগণ সফল যারা নিয়ম ও নম্রতার সহিত স্বলাত প্রতিষ্ঠা করে । 

অবশেষে দোয়া করি , হে রব্বুল আলামীন তুমি আমাদিগকে সঠিক নিয়ম ও পদ্ধতি অনুযায়ী স্বলাত প্রতিষ্ঠা করার তৌফিক করে । আমিন

واخر دعوانا ان الحمد لله رب العالمين

 والسلام عليكم ورحمه الله وبركاته

Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

ওয়াকফ আইন ও মুসলিম ঐক্য

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।