ছোটদের বক্তব্য পর্ব (১) বিষয় : সিয়াম

সিয়ামا



 السلام عليكم ورحمه الله وبركاته

 الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد: اعوذ بالله من الشيطان الرجيم

 بسم الله الرحمن الرحيم 

(( يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون)) 

 و قال النبي صلى الله عليه وسلم " في الجنه ثمانيه ابواب فيها باب يسمى لا يدخله الا الصائمون  " 

( باب صفه ابواب الجنه رقم) 

শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, সম্মানিত অতিথি, যোগ্যতম ওলামা একরাম, সামনে উপস্থিত সহপাঠী গ্রহণ !  আজকে আমার বিষয়বস্তু হলো সিয়াম ।  ইন শা আল্লাহ পবিত্র আল-কুরআন ও সহীহ্ হাদীস দ্বারা নির্ধারিত বিষয়বস্তুর ব্যাখ্যা করব।  আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন ।  وما توفيقي الا بالله

প্রিয় সহপাঠী ! সিয়াম হলো একটি আরবি শব্দ যার আভিধানিক অর্থ হল বঞ্চিত থাকা । শরীয়তের দৃষ্টিতে সিয়াম বলা হয়

الامساك عن الاكل والشرب والجماع من طلوع الفجر الى غروب الشمس

ফজর উদয় থেকে সূর্য অস্ত্র হওয়া পর্যন্ত খান পান ও স্ত্রীর সাথে যৌন মিলন থেকে বঞ্চিত থাকা। সিয়াম হলো ইসলামের চতুর্থ স্তম্ভ । কেউ যদি সিয়ামকে অস্বীকার করে , সে কাফের বা নাস্তিক হয়ে যায়।  সিয়াম প্রত্যেক নর-নারী , ধনী ও গরিব সবার উপর ফরয । আল্লাহ বলেন

فمن شهد منكم الشهر فليصمه (  البقره رقم : 185 )

তোমাদের মধ্যে যে ব্যক্তি রমযান মাসটি পাবে,  তার উপর এ মাসে সিয়াম পালন করা অপরিহার্য। 

 প্রিয় শ্রোতা ! 

আল্লাহ রাব্বুল আলামীন আমাদের উপর সিয়াম ফরজ করেছেন।  উদ্দেশ্য হলো,  আমরা যেন আল্লাহ ভীরু,  পরহেজগার ও মূত্তাকি হতে পারি।  এই মর্মে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন বলেন

يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ( البقره رقم : 183)

অর্থাৎ হে মুমিন বান্দারা!  তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হলো ,  যেমন তোমাদের পূর্ব পুরুষদের উপর ফরজ করা হয়েছিল । যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। এখানে প্রশ্ন ওঠে,  মূত্তাকি হলে আমাদের লাভ কি হবে  ?  উত্তরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন বলেন: 

ان للمتقين عند ربهم جنات النعيم (  القلم رقم : 34 ) 

অর্থাৎ মোত্তাকি দের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে নেয়ামতময় জান্নাত । 

সম্মানীয় ভাত্রী মন্ডলী ! 

মানুষকে দেখাবার জন্য নয় , আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে সিয়াম পালন করতে হবে । প্রিয়নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন

من صام يرائي فقد اشرك (  مسند احمد رقم : 5331 

অর্থাৎ যে ব্যাক্তি লোক দেখাবার জন্য সিয়াম পালন করল , সে শিরক করল । এবং যারা আল্লাহর সাথে অংশীদার ধার্য করে তাদের পরিণাম হল জাহান্নাম।  আল্লাহ রাব্বুল আলামীন বলেন

انه من يشرك بالله فقد حرم الله عليه الجنه وماواه النار وما للظالمين من انصار(  المائده رقم :  )  

নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হল জাহান্নাম। 

 মুসলিমসমাজ! 

 সিয়াম হবে একমাত্র আল্লাহর জন্য । যদি আপনার সিয়াম আল্লাহর নৈকট্য লাভের জন্য হয় তবে সুসংবাদ গ্রহণ করুন।  আল্লাহ রাব্বুল আলামীন বলেন হাদিসে কুদসি মধ্যে এসেছে

الصوم لي وانا اجزي به ( صحيح بخاري رقم: 7492 )

অর্থাৎ বান্দা আমার নৈকট্য লাভের জন্য সিয়াম পালন করেছে আমি নিজে হাতে তাকে পুরস্কৃত করবো। 

শুধু তাই নয় সিয়াম পালনকারী দের জন্য জান্নাতে একটি স্পেশাল দরজা রয়েছে । প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

في الجنه ثمانيه ابواب فيها باب يسمى الريان لا يدخله الا الصائمون (صحيح بخاري رقم: 3257 )

সিয়াম পালনকারী ছাড়া ঐ দরজা দিয়ে কেউ প্রবেশ করবে না ।

অবশেষে দোয়া করি,  আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে,  ঈমানের সহিত সিয়াম পালন করার তৌফিক দান করেন । আমিন

واخر دعوانا ان الحمد لله رب العالمين،  وصلى الله على خير خلقه محمد،  واله وصحبه اجمعين

 والسلام عليكم ورحمه الله وبركاته


Comments

Post a Comment

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

ওয়াকফ আইন ও মুসলিম ঐক্য

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।