বৃদ্ধ ও বয়স্ক ব্যক্তি বা এমন অসুস্থ ব্যক্তি যার সুস্থতার আর কোনো আশা নেই , পবিত্র রমজান মাসে সিয়াম পালনে তাদের বিধান কি ?




বৃদ্ধ ও বয়স্ক ব্যক্তি ( নর- নারী ) যে সিয়াম পালনে অক্ষম হয়ে পড়েছে বা এমন অসুস্থ ব্যক্তি ( নর - নারী ) যার সুস্থতার আর কোন আশা নেই , পবিত্র রমজান মাসে সিয়াম পালনে তাদের বিধান হলো:  প্রত্যেক দিন সিয়ামের পরিবর্তে একজন দরিদ্র কে অন্য প্রদান করবে। এই মর্মে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেন: 

وعلى الذين يطيقونه فدية طعام مسكين

অর্থাৎ যাদের জন্য রোজা রাখা দুঃসাধ্য তারা প্রত্যেক দিন সিয়ামের পরিবর্তে এক জন মিসকীন কে অন্য প্রদান করবে। ( সূরা আল - বাকারাহ আয়াত নং ১৮৪)

উক্ত আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযিআল্লাহু আনহু বলেন: 

وهو الشيخ الكبير و المرأة الكبيرة لا يستطيعان ان يصوما فليطعمان  مكان كل يوم مسكينا

অর্থাৎ : উক্ত আয়াতে সিয়াম পালনের ক্ষেত্রে যাদেরকে ছাড় দেওয়া হয়েছে , তারা হলো:  বৃদ্ধ নর-নারী , যারা সিয়াম পালনে অক্ষম । তারা প্রতিদিন একজন দরিদ্রকে অন্য প্রদান করবে।

( সহি বুখারী ,কিতাবুত তাফসীর হাদিস নং ৪৫০৫)

Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।

বাংলা ভাষায় ইসলামী সংস্কৃতির প্রভাব।