সিয়ামের লক্ষ্য ও উদ্দেশ্য কি ?

 




সিয়াম এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন বলেন: 

يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون 

অর্থাৎ :  হে বিশ্বাসীগণ ,  তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া ( আল্লাহর ভয় ) অর্জন করতে পারো। 

উক্ত আয়াত প্রমাণ করে যে সিয়াম পালনের একটি অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো তাকওয়া ( আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা ) অর্জন করা।  

তাকওয়া শব্দের আভিধানিক অর্থ হল :  বাঁচা, আত্মরক্ষা করা, নিষ্কৃতি লাভ করা, বিরত থাকা। আর শরীয়তের পরিভাষায় :  তাকওয়া বলা হয়

অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করা। যখনই ব্যক্তির হৃদয়ে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, ব্যাক্তি তখন সৎ , সচ্ছল ও আদর্শবান এবং আল্লাহ ওয়ালা হয়ে উঠে।আর  তার অন্তর থেকে সব প্রকার লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, চাটুকারিতা, মওজুদদারিতা, ধন-সম্পদের স্পৃহা, যশ বা খ্যাতিমান হবার স্পৃহা, মিথ্যা, অন্যায়-অত্যাচার, অবিচার, সন্ত্রাস ও চাঁদাবাজি, সমাজ ও রাষ্ট্রদ্রোহী কার্যকলাপসহ সকল মানবীয় দুর্বলতা দূরীভূত হয়। পক্ষান্তরে, সিয়ামের বদৌলতে মানুষের অন্তরে রহমতের ঝর্ণাধারা প্রবাহিত হয়, এবং মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে সিয়ামশরী’আতের পরিভাষায় তাক্ওয়া হলো, একমাত্র আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা। পালনকারীদের  মধ্যে লজ্জাশীলতা, আত্মসংযম, সত্যবাদিতা, সরলতা, ভদ্রতা, ধৈর্যশীলতা, সহনশীলতা, সাহস, সন্তুষ্টি, মানবপ্রেমসহ সৎগুণাবলীসমূহ সতেজ হয়। 

Comments

Popular posts from this blog

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

ওয়াকফ আইন ও মুসলিম ঐক্য

শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকা।